শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
বিআরটিএ রোববার থেকে অনলাইনে গাড়ি রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করবে । কালের খবর

বিআরটিএ রোববার থেকে অনলাইনে গাড়ি রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করবে । কালের খবর

কালের খবর ডেস্ক :
অনলাইনে গাড়ি রেজিস্ট্রেশন কার্যক্রম রোববার থেকে শুরু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটির সার্ভিস পোর্টালে এ আবেদন করা যাবে।

করোনাভাইরাস সংক্রমণের কারণে অনলাইন সেবাও চালু করল বিআরটিএ। তবে ড্রাইভিং সংক্রান্ত সেবা এবং মোটরযান মালিকের বায়োমেট্রিক গ্রহণের আবেদন এখনই চালু হচ্ছে না। এসব সেবা পর্যায়ক্রমে চালু করবে সংস্থাটি।

বিআরটিএর এক সার্কুলারে এসব তথ্য জানানো হয়েছে। গত বৃহস্পতিবার সার্কুলারটি জারি করা হয়।

বিআরটিএর একাধিক কর্মকর্তা জানান, করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে সেবা গ্রহীতাদের শারীরিক উপস্থিতি কমাতে অনলাইন সেবার দিকে গুরুত্ব দেয়া হচ্ছে। সংস্থাটির সার্ভিস পোর্টালে https://bsp.brta.gov.bd বিভিন্ন ধরনের সেবার জন্য আবেদনের সুযোগ রাখা হয়েছে। তবে ড্রাইভিং সংক্রান্ত সেবা যেমন লার্নার ড্রাইভিং লাইসেন্স ইস্যু, ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ড এর পরীক্ষা গ্রহণ, ড্রাইভিং কম্পিটেন্সি বোর্ডের পরীক্ষা গ্রহণ, ড্রাইভিং লাইসেন্সের আবেদনকারীদের বায়োমেট্রিক গ্রহণ এবং মোটরযান মালিকের বায়োমেট্রিক গ্রহণ সংক্রান্ত আবেদনগ্রহণ আপাতত বন্ধ রাখা হয়েছে।

সংস্থাটির কর্মকর্তারা জানান, আঙুলের ছাপের মাধ্যমে ভাইরাস সংক্রমণের আশঙ্কায় এ সেবা বন্ধ রাখা হয়েছে। ইতিমধ্যে যেসব ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে তাদের মেয়াদ বাড়িয়ে দেয়া হয়েছে।

আরও জানা গেছে, বিআরটিএর সার্কেল অফিসগুলোতে রুট পারমিট সনদ, অস্থায়ী মোটরযান চালনার অনুমতিপত্র, মালিকানা বদলির আবেদন, মোটরযান রেজিস্ট্রেশন সনদের মেয়াদ বাড়ানোর আবেদন সীমিত আকারে নেয়া হচ্ছে। গত ৩১ মে এসব সেবা চালু হয়েছে।

তবে স্বাস্থ্যবিধি মেনে সেবাগ্রহীতারা সেবা নিচ্ছেন না বলেও অভিযোগ বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীদের।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com