শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর মামুন গ্রেফতার। কালের খবর

শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর মামুন গ্রেফতার। কালের খবর

স্টাফ রিপোর্টার সৈয়দ সিরাজুল ইসলাম হাসান, কালের খবর : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তেরো বছরের এক কিশোরের বিরুদ্ধে।বুধবার (৩ জুন) সকাল নয়টার দিকে শ্রীমঙ্গলের সদর ইউনিয়নের শাহীবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত কিশোর মামুন মিয়া (১৩) ও নির্যাতিতা শিশুটি একই এলাকায় বসবাস করে বলে জানা যায়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত কিশোর শিশুটিকে ফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশ্ববর্তী একটি মুরগীর খামারের পাশে একটি লেবুবাগানের নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সেখানে ওই শিশুটির এক প্রতিবেশী ঘটনাটি দেখে ফেলে অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা দৈনিক কালের খবরকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।পরে অভিযুক্ত কিশোরকে আদালতে প্রেরণ করি এবং সেখানে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়ে ঘটনার সাথে তার সংশ্লিষ্টতা থাকার কথা স্বীকার করে। পরে আদালত মাধ্যমে আসামি মামুন কে কারাগারে প্রেরণ করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com