বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
করোনা : রেকর্ড দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৫২৩ জন কোভিড রোগী শনাক্ত, মৃত্যু ২৩ জনের। কালের খবর

করোনা : রেকর্ড দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৫২৩ জন কোভিড রোগী শনাক্ত, মৃত্যু ২৩ জনের। কালের খবর

কালের খবর রিপোর্ট :

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জনের মৃত্যু হয়েছে।

এই সময়ে ২ হাজার ৫২৩ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

করোনায় আক্রান্ত সংখ্যার হিসাবে এটিই সর্বোচ্চ।

এ নিয়ে দেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন ৪২ হাজার ৮৪৪ জন এবং মারা গেলেন ৫৮২ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৯০ জন এবং মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ১৫ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৩০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৫২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২৩ জন। এর মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ৪ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৯০ জন এবং মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ১৫ জন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.০৪ শতাংশ ও মৃত্যুর হার ১.৩৬ শতাংশ।

ডা. নাসিমা আরও জানা, বয়স বিশ্লেষণে ১১-২০ বছরের মধ্যে একজন, ২১-৩০ বছরের মধ্যে এক জন, ৩১-৪০ বছরের মধ্যে ২ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৫ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৫ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৬ জন এবং ৭১-৮০ বছরের মধ্যে ২ জন এবং ৮১-৯০ বছরেরমধ্যে একজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে ৯ জন, রংপুরে ২ জন, বরিশালে একজন ও সিলেটে একজন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে ২১ জন ও বাসায় একজন মারা গেছেন।

এলাকাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা সিটিতে ৪ জন, ঢাকা জেলায় একজন, নারায়ণগঞ্জে ২ জন, মুন্সীগঞ্জে একজন, মানিকগঞ্জে একজন, কিশোরগঞ্জে একজন, চট্টগ্রাম সিটিতে ৬ জন, কুমিল্লায় একজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, ফেনীতে একজন, রংপুরে ২ জন, ভোলায় ২ জন ও সিলেটে ২ জন মৃত্যুবরণ করেছেন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com