শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
শ্রীমঙ্গলে ছয় বছরের শিশু ধর্ষণ, আটক। কালের খবর

শ্রীমঙ্গলে ছয় বছরের শিশু ধর্ষণ, আটক। কালের খবর

স্টাফ রিপোর্টার সৈয়দ সিরাজুল ইসলাম হাসান, কালের খবর : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাইকেল চড়ানোর কথা বলে ছয় বছর বয়সের এক শিশুকে ধর্ষণ করেছে এক যোবক।

এজাহার থেকে জানা যায়, ওই শিশুর পিতা কাঠ মিস্তিরির কাজ করেন এবং মা মানুষের বাসায় কাজ করেন।

শিশুটি বাসায় একা থাকে। গত মঙ্গলবার দুপুরে ঐ এলাকার পূর্ব বিরাইমপুর বাস্তুহারা বস্তির মজিবুর রহমানের ছেলে জামাল মিয়া শিশুটিকে সাইকেলে চড়ানোর কথা বলে ভুরভুড়িয়া চা বাগানের নিয়ে ধর্ষণ করে।
পরে শিশুটি বাসায় এসে কেঁদে কেঁদে তার প্রতিবেশী এক ফুফুকে এ ঘটনাটি জানায়।

শ্রীমঙ্গল থানার ওসি (আপারেশন) নয়ন কারকুন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আর ওই শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে (২০ মে) বুধবার শ্রীমঙ্গল থানায় অভিযোগ করেন। পুলিশ আসামি জামাল মিয়াকে আটক করেছে বলে জানা যায়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com