রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
দৈনিক কালের খবর পত্রিকায় সংবাদ প্রকাশের পর অসুস্থ মুক্তিযোদ্ধার পাশে তাহিরপুরের এমপি রতন। কালের খবর

দৈনিক কালের খবর পত্রিকায় সংবাদ প্রকাশের পর অসুস্থ মুক্তিযোদ্ধার পাশে তাহিরপুরের এমপি রতন। কালের খবর

মবিনুর মিয়া, তাহিরপুর (প্রতিনিধি) কালের খবর : অর্থের অভাবে চিকিৎসা বঞ্চিত মুক্তিযোদ্ধা” এমন শিরোনামে দৈনিক কালের খবর পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়।

দৈনিক কালের খবর পত্রিকায় সংবাদ প্রকাশের পর অসুস্থ মুক্তিযোদ্ধার পাশে দাড়িয়েছেন সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

এমপি রতন গতকাল বুধবার স্থানীয় নেতাকর্মীদের নিয়ে অসুস্থ মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে নগদ ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন। সেই সাথে মুক্তিযোদ্ধা পরিবারের যে কোন সমস্যায় পাশে থাকার আশ্বাস প্রদান করেন তিনি।

উল্লেখ্য, অর্থের অভাবে সু- চিকিৎসা পাচ্ছিলেন না প্যারালাইসিস আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এমন একটি স্টেটাস দেন মুক্তিযোদ্ধা পুত্র মো: শাওন ইসলাম। ঐ স্টেটাস দেখে দৈনিক কালের খবর পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ  প্রকাশের পর টনক নড়ে স্থানীয় এমপির।

জানা যায়, তাহিরপুর উপজেলা সদরের মধ্য তাহিরপুর গ্রামের মুক্তিযোদ্ধা সাদেক আলী ৫ বছর ধরেই প্যারালাইসড আক্রান্ত হয়ে শুধু বিছানায় পড়ে থেকে রাত দিন পোহাচ্ছেন। অর্থের অভাবে সু চিকিৎসা পাচ্ছিলেন না তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com