রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
মাধবদী পৌরসভার আনন্দী গ্রামে অসহায় জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ। কালের খবর

মাধবদী পৌরসভার আনন্দী গ্রামে অসহায় জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ। কালের খবর

এম আর মাইনউদ্দীন , নরসিংদী, কালের খবর :

নরসিংদী সদর উপজেলা মাধবদী থানাধীন মাধবদী পৌরসভার ১১নং ওয়ার্ড আনন্দী গ্রামে ১১ মে সকালে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন হয়ে পরা দরিদ্র মানুষের মাঝে মাধবদী পৌরসভার মেয়র ও মাধবদী পৌরসভা আওয়ামীলীগের সাধারণসম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক এর নির্দেশে ত্রাণ বিতরণ করেন ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ। প্রতিটি পরিবারের মধ্যে চাল,ডাল,তৈল,আলু,পেয়াজ এবং শুকনো খাবার তুলে দেন। বিদ্যাকানন মডেল স্কুলের মাঠে-
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন -মাধবদী পৌরসভা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক ও আনন্দীী চৌরাস্তা মোড় বনিক সমিতির সভাপতি- মোঃ বাকির হোসেন, মাধবদী পৌরসভা ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণসম্পাদক মোঃ আসাদ মিয়া ও স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এসময় মোঃ বাকির হোসেন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির ৩১ দফা ঘোষণা করেছে তারই অংশ হিসেবে আমরা -এই মহামারী করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পরা দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আমাদের আনন্দী গ্রামের কেউ অভুক্ত থাকবে না । পরিস্থিতি সকলের অনুকূলে না আসা প্রর্যন্ত আমাদের ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com