শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
রংপুরে ২৫ কেজি গাঁজা এবং বাঁশ বোঝাই ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ী আটক। কালের খবর

রংপুরে ২৫ কেজি গাঁজা এবং বাঁশ বোঝাই ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ী আটক। কালের খবর

রংপুর থেকে রানা চৌধুরী, কালের খবর :

রংপুরে ২৫ কেজি গাঁজা এবং বাঁশ বোঝাই ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ী আটক। র‌্যাব-১৩, রংপুর এর সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল গত কাল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানাধীন সাতমাথা মোড়স্থ সাইদ বেকারীর সামনে রংপুর টু লালমনিরহাট গামী হাইওয়ে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২৫ কেজি গাঁজা, ১ টি বাঁশ বোঝাই কার্গো ট্রাক, ৩ টি মোবাইল ফোন, ৫ টি সীমকার্ড, ২ টি মেমোরীকার্ড এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ১২০০ টাকাসহ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন নাসিরাবাদ এলাকার হিলালীপাড়ার আজিজুল হক এর পুত্র শহিদুল ইসলাম (৩২), এবং একই এলাকার নাজিমুদ্দিনের পুত্র রানা বাবু (৩৪), কে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তরা বর্ণিত এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মাদক সিন্ডিকেটের অন্যতম সক্রিয় সদস্য। তদন্তে ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দেশের উত্তরাঞ্চলের সীমান্ত এলাকা থেকে সু-কৌশলে বিভিন্ন পণ্য বোঝাইকৃত ট্রাকের মধ্যে করে মাদকের বড় চালান এনে অন্যান্য জেলা ও উপজেলায় পাইকারী সাপ্লাই দিতেন। আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com