বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
প্রধানমন্ত্রীর কাছে : করোনাযুদ্ধের সৈনিক সাংবাদিকদের প্রণোদনা দেওয়ার অনুরোধ নাসিমের। কালের খবর

প্রধানমন্ত্রীর কাছে : করোনাযুদ্ধের সৈনিক সাংবাদিকদের প্রণোদনা দেওয়ার অনুরোধ নাসিমের। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর, ঢাকা : করোনাবিরোধী যুদ্ধের অন্যতম সৈনিক সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত ও তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিতিতে বলা হয়, করোনা পরিস্থিতিতে অন্যদের মতো সাংবাদিকদের জন্যও ত্রাণ ও প্রণোদনার ব্যবস্থা করা উচিত। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন মারা গেছেন। শুধু তাই নয়, ঢাকা ও মফস্বলে অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে জনগণের সংবাদ সংগ্রহে মাঠে-ময়দানে কাজ করে যাচ্ছেন। তাদের অনেকেই আক্রান্ত। সাংবাদিকরা করোনা মোকাবিলায় সরকারকে সহযোগিতা করছেন। এ পরিস্থিতিতে অনেক সীমাবদ্ধতা, অনেক প্রতিষ্ঠানের ব্যর্থতার কথাও সাহসের সঙ্গে তুলে ধরছেন তারা। চিকিৎসার ক্ষেত্রে সীমাবদ্ধতা ও ত্রাণ তৎপরতায় সফলতা ও ব্যর্থতার কথাও সাংবাদিকদের মাধ্যমে আমরা জানতে পারছি।

‘আজকে দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা খুবই প্রত্যন্ত অঞ্চল থেকে জীবনের ঝুঁকি নিয়ে অনেক খবর দেশবাসী ও প্রশাসনের কাছে পৌঁছে দিচ্ছেন। চিকিৎসক, নার্স ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো মাঠে কর্মরত সাংবাদিকরাও করোনাবিরোধী যোদ্ধা।’

নাসিম আরও বলেন, আজকে করোনায় অনেকে মারা যাচ্ছে, অনেকে আক্রান্ত হচ্ছে। তাদের সহায়তা করা সরকার ও মিডিয়ার মালিকপক্ষের দায়িত্ব ও কর্তব্য। এই সময়ে সাংবাদিক বন্ধুদের জন্য কোনো রকম সহায়তা করা যায় কিনা, তা বিবেচনা করার জন্য প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ জানাই।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com