বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
রাজধানীর ওয়ারীতে বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক তুহিনকে মারধর করেছে পুলিশ। কালের খবর

রাজধানীর ওয়ারীতে বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক তুহিনকে মারধর করেছে পুলিশ। কালের খবর

এম আই ফারুক আহমেদ, কালের খবর : সাংবাদিক তুহিন হাওলাদার বাংলাদেশ প্রতিদিনের আদালত প্রতিনিধি, তিনি একজন আইনজীবী ও বটে। সাংবাদিক তুহিনকে বেধড়ক মারধর করেছে পুলিশ। এতে তিনি মারাত্মক আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেক (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর টিকাটুলির কেএম দাস রোডে এ ঘটনা ঘটে।

আহত তুহিন জানান, বৃহস্পতিবার দুপুর টিকাটুলির কেএম দাস রোডে ওয়ারী থানার এসআই মাহবুবুর রহমানসহ একজন পুলিশ ও একজন আনসার সদস্য আমার বাইক থামাতে বলে। বাইক থামালে ঘর থেকে কেন বের হয়েছি এটা বলেই মারধর করে। তারা আমাকে কোনো কথা বলতে দেইনি।

পুলিশের ওয়ারী জোনের এসি মো. হান্নানুল ইসলাম বলেন, বিষয়টি আমরা অবহিত হয়েছি। আহত সাংবাদিক তুহিন অভিযোগ দিলে এসআই মাহবুবের বিরুদ্ধে মামলা নেওয়া হবে। এ বিষয়ে ডিএমপির ওয়ারী বিভাগের ডিসি শাহ ইফতেখার আহমেদ জানান, বিষয়টি আমি জানতে পেরেছি। কি কারণে ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে। ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির ডিসি (ডিসি) মো. মাসুদুর রহমান জানান, ডিএমপি কমিশনারকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com