শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক বাঘাইহাট অসহায় ও দুস্থ পরিবারের পাশে বিশিষ্ট ব্যবসায়ী নূর হোসেনের মানবিক সহায়তা। কালের খবর রাঙামাটিতে অবশেষে মৃত পুরুষ হাতিটির পাশে সরল সঙ্গী, করবে ময়নাতদন্ত । কালের খবর সাজেক পর্যটক রুইলুই পাড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক চার। কালের খবর চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি টিটু, সাধারণ সম্পাদক শাহীন। কালের খবর সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর
সাতক্ষীরা সদরে হত্যাসহ একাধিক মামলার আসামীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার । কালের খবর

সাতক্ষীরা সদরে হত্যাসহ একাধিক মামলার আসামীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার । কালের খবর

মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরা কালের খবর : সাতক্ষীরার সদরে ধুলিহর থেকে হত্যাসহ একাধিক মামলার আসামী মৃত অহেদ আলী গাজীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে সদর উপজেলার ধুলিহরের চেলারডাংগি এলাকার একটি আমবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় উদ্ধার করা হয় একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি। পুলিশের দাবী দুইদল সন্ত্রাসীর গোলাগুলির মুখে ওই ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত অহেদ আলী গাজী ধুলিহর ইউনিয়নের তমালতলা গ্রামের মৃত নবাত আলী গাজীর ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, শুক্রবার ভোর রাতে সদর উপজেলার ধুলিহর এলাকার একটি আমবাগানে সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলি হচ্ছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি টিম সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রসীরা এ সময় পালিয়ে যায়। সন্ত্রাসীদের দুই গ্রুপের বন্দুক যুদ্ধে এ সময় হত্যাসহ একাধিক মামলার আসামী অহেদ আলী গাজী মারা যায়। পরে পুলিশ তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। এ সময় সেখান থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি বড় ছুরি। ওসি আরও জানান, তার বিরুদ্ধে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাতক্ষীরা সিটি কলেজ প্রভাষক মামুন হত্যা এবং ২০১৯ সালের ২২ জুলাই আওয়ামী লীগ নেতা নজরুল হত্যাসহ ৬টি মামলা রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com