বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
নরসিংদী সদরে দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে ছাগল পালনে এনএটিপি-২ এর আর্থিক সহায়তা ও উপকরণ বিতরন। কালের খবর

নরসিংদী সদরে দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে ছাগল পালনে এনএটিপি-২ এর আর্থিক সহায়তা ও উপকরণ বিতরন। কালের খবর

নরসিংদী থেকে ইকবাল হোসেন, কালের খবর :

নরসিংদী সদরে দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন খুবই কার্যকর প্রমানণিত হয়েছে। গত ২০/০১/২০১০ইং তারিখে এনএটিপি-২ এর আর্থিক সহায়তায় ছাগল পালনের জন্য প্রয়োজনীয় সব ধরনের উপকরণ বিনামূল্য বিতরণ করা হয়েছে গঠিত সিআইজি (কমন ইন্টারেস্ট গ্রুপ) দের মাঝে। নরসিংদী সদর উপজেলায় ছাগলের মাংস সব সম্প্রদায়ের মানুষের নিকট ব্যাপক চাহিদা থাকায় ১৪ টি ইউনিয়নে প্রতিটি গ্রামে ছাগল পালন জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে গ্রামের অনেক দুঃস্থ মহিলা ও অসহায় পরিবার ছাগল পালন করে কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, পুষ্টির চাহিদা পূরণ ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অল্প পুজিতে ছাগল পালন করা যায় বলে গ্রামের অনেক দুঃস্থ পরিবার তাদের রান্না ঘর বা বাসত ঘরের সাথে আলাদা পাটিশন করে ছাগল পালন করছে। গত ২০/০১/২০২০ ইং তারিখে এনএটিপি-২ আর্থিক সহায়তায় বিনামূল্য মাঁচা বিতরন, পুষ্টি সমৃদ্ধ খাদ্য বিতরন, পিপিআর টিকা ও কৃমিনাশক প্রদান, উন্নত জাতের পাকচং-১ ঘাসের কাটিং সরবারাহ, ছাগল পালনের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ, একশত চল্লিশ জন খামারীদের যথার্থ প্রশিক্ষণ প্রদান, প্রশিক্ষণভাতা ও খরচ যোগাতে আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে। উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ কামরুল ইসলাম জানান, এনএটিপি-২ এর কার্যক্রম চলমান থাকায় খামারীরা লাভবান হচ্ছে এবং নরসিংদী সদরে দিন দিন ছাগল পালন জনপ্রিয় হয়ে ওঠছে। জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জানান, ছাগল উৎপাদনে বিশ্বে চতুর্থ ও মাংস উৎপাদনে বিশ্বে পঞ্চম বাংলাদেশ। এনএটিপি-২ এর কার্যক্রম চলমান থাকায় আরো একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। এই সময় উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ কামরুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা.মিঠুন সরকার এবং প্রানিসম্পদ সম্পসারণ কর্মকর্তা ডা.তাহমিনা খান তুমি ও আয়েশা মরিয়ম উর্মিসহ অন্যান্য সকল কর্মককর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com