শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর
সাতক্ষীরায় ভূয়া পুলিশকে গ্রেফতার করলো সিআইডি। কালের খবর

সাতক্ষীরায় ভূয়া পুলিশকে গ্রেফতার করলো সিআইডি। কালের খবর

সাতক্ষীরা জেলা প্রতিনিধি,  কালের খবর : সাতক্ষীরায় পুলিশ পরিচয় দিয়ে ২৫লক্ষ টাকা ছিনতায়ের অভিযোগে একাধিক মামলার আসামী শরিফ হাসানুল বান্না সুমনকে আটক করেছে সিআইডি পুলিশ।গত বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুর রহমানের নেতৃত্বে সিআইডি পুলিশ পরিদর্শক শেখ মেজবাহ উদ্দীন সহ সঙ্গী ফোর্স সদর উপজেলার হরিশপুর গ্রামের একটি বাগানে অভিযান চালিয়ে তাকে আটক করে সিআইডি। সে সদর উপজেলা হরিশপুর গ্রামের রেজাউল করিমের পুত্র।
পুলিশ সূএে জানা গেছে দেবহাটা উপজেলার আস্কারপুর গ্রামের আসমত উল্লাহর পুর আশরাফুল ইসলাম খোকনের ব্যবসায়ী প্রতিষ্ঠানে গত ১ জানুয়ারি ২০১৮ তারিখ হতে ০৩ দিন ব্যাপি হালখাতা অনুষ্ঠিত হয়। তিন হালখাতা শেষে হালখাতাটার ২৫লক্ষ টাকা নিয়ে তার পিতা আসমত উল্লাহ বাড়ি ফিরেছেন।পথিমধ্যে হতে চার জন অজ্ঞাতনামা ব্যক্তি নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে বস্তার মধ্যে কি আছে তা জানতে চান। এসময় তারা বস্তায় মধ্যে অবৈধ টাকা আছে বলে দাবি করে টাকাগুলো নিয়ে দেবহাটা থানায় নিয়ে যাওয়ার কথা বলে। এতে রাজি না হলে তারা পিস্তল বের করে ভয়ভীতি প্রদর্শন করে আসমত উল্লাহ এবং চাচাতো ভাই মোহাম্মদ আলীকে মটরসাইকেলে তুলে নিয়ে ২৫লক্ষ টাকা সহ ৩টি মোবাইল ফোন নিয়ে যায়।
পরে আশরাফুল ইসলাম খোকন সহ কয়েকজন ব্যক্তি দেবহাটায় গিয়ে কাউকে পাননি। পরবর্তীতে খোকনের পিতা আসমতা উল্লাহ ও মোহাম্মাদ আলীকে নির্জন স্থানে নিয়ে মটরসাইকেল থেকে নামিয়ে দিয়ে টাকা ও সিম নিয়ে চলে যায়। এরপর বিভিন্ন স্থানে খোজ খবর নিয়ে তারা জানতে পারে উল্লেখিত ব্যক্তিরা পুলিশ না। এঘটনায় ৫ জানুয়ারি ২০১৮ তারিখে দেবহাটা থানায় অজ্ঞাতনামা ৪ ব্যক্তির বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। যার নং হলো -০১, তাং- ০৪ জানুয়ারি২০১৫। এঘটনায় দেবহাটা থানার পুলিশ অভিযান চালিয়ে মান্নান গাজীর বাড়ীতে থেকে লুণ্ঠিত ৩ মোবাইল ফোন সহ ছিনতাই কাজে ব্যবহৃত ২টি মটরসাইকেল জব্দ করেন। সে সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে শরিফ হাসানুল বান্না সুমন পালিয়ে যায়। পরে মামলাটি সিআইডির হাতে আসে।
পুলিশ আরো জানায় যে,শরিফ হাসানুল বান্না সুমন পুলিশ না হয়েও পুলিশের পোশাক পরিধান করে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানাগেছে।
( ছবি আছে)

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com