শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাদকে সম্পৃক্ততা ও দায়িত্ব-কর্তব্যে অবহেলার অভিযোগে জীবননগর থানার ওসি শেখ গণিকে প্রত্যাহার। কালের খবর

মাদকে সম্পৃক্ততা ও দায়িত্ব-কর্তব্যে অবহেলার অভিযোগে জীবননগর থানার ওসি শেখ গণিকে প্রত্যাহার। কালের খবর

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি, কালের খবর :

মাদকের সঙ্গে সম্পৃক্ততা ও দায়িত্ব-কর্তব্যে অবহেলার অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগর থানার ওসি শেখ গণি মিয়াকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার বিকালে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

জেলা পুলিশ সূত্র জানায়, মাদক ব্যবসায়ীদের মাদক বিক্রিতে বাধা না দেয়াসহ তার দায়িত্ব সম্পূর্ণরূপে পালন না করার অভিযোগ পাওয়া যায় ওসি শেখ গণি মিয়ার বিরুদ্ধে।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে তার ব্যর্থতার প্রমাণ পাওয়া যায়। সেই সঙ্গে পুলিশ বাহিনীতে তার অধীনস্থ পুলিশ সদস্যদের অসৎ কাজ থেকে বিরত রাখতে না পারার অভিযোগও পাওয়া যায় ওসি গণি মিয়ার বিরুদ্ধে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মাদকের সঙ্গে সম্পৃক্ততা ও দায়িত্বে-কর্তব্যে গাফিলতির অভিযোগে জীবননগর থানার ওসি শেখ গণি মিয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সেই সঙ্গে তার অধীনস্থ পুলিশ সদস্যরা মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগও পাওয়া যায়। এর দায় থানার ওসি এড়াতে পারে না। সে জন্য তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত জেলার কোনো পুলিশ সদস্যকেই ছাড় দেয়া হবে না। শুধু মাদকই নয়, বরং পুলিশকে যে কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পেলে প্রমাণসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

একই অভিযোগে রোববার রাতে জীবননগর থানার সাহাপুর ক্যাম্পের ইনচার্জ এসআই সাহিদুজ্জামানকেও প্রত্যাহার করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com