বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
এসিডিটি দূরে রাখার উপায়

এসিডিটি দূরে রাখার উপায়

কালের খবর নিউজ:

অনেকের ক্ষেত্রে হঠাৎ করেই কখনো কখনো এসিডিটির মাত্রা বেড়ে যায়। উল্টাপাল্টা খাবার গ্রহণের কারণেই এমনটা হয়ে থাকে।  আবার কখনো খাবারের অনিয়মের কারণে এসিডিটির উদ্রেক হতে পারে। তাই জেনে নিন এসিডিটি থেকে উত্তরণের উপায় গুলো-

ট্রিগার জেনে রাখুন :অনেকেরই কোনো একটি নির্দিষ্ট খাবারের মাধ্যমে এসিডিটি শুরু হয়। আপনার ঠিক কোন খাবারটিতে এসিডিটি হয় তা জেনে রাখুন। অনেকেরই কোনো মসলাদার খাবার, অ্যালকোহল, ক্যাফেইন ইত্যাদিতে এসিডিটি শুরু হয়। সে খাবারটি এড়িয়ে চললেই এসিডিটি এড়িয়ে চলা সহজ হবে।

খাবার শেষে ক্যাফেইন পান থেকে বিরত :খাবারের শেষে চা-কফি কিংবা অনুরূপ ক্যাফেইন পান করবেন না। ক্যাফেইন পেটে অ্যাসিডিটি সমস্যা সৃষ্টি করতে পারে। এ তালিকায় রয়েছে কোমল পানীয় ও চকলেটও।

ছোট ছোট টুকরো খান :খাবারের বড় টুকরো নয় বরং ছোট ছোট টুকরো খান। এছাড়া খাওয়ার সময় তা ভালোভাবে চিবিয়ে খেতে ভুলবেন না। ছোট টুকরোর খাবার খাওয়া হলে খাবারের পরিমাণও কমানো সম্ভব। এতে এসিডিটি থেকে মুক্ত থাকা সহজ হবে।

পানীয় থেকে বিরত থাকুন :অনেকেরই সোডা, ফিজি ড্রিংক্স ও অ্যালকোহলে এসিডিটি হতে পারে। তাই প্রয়োজনে এসব পানীয় বাদ দিন। প্রয়োজনে বিশুদ্ধ পানি পান করুন। এছাড়া কমলা বা লেবুজাতীয় নয় এমন জুস পান করতে পারেন।

খাওয়ার পরই ঘুম নয় :খাওয়ার পর যদি আপনি শুয়ে ঘুমান তাহলে তা পেটে এসিডের মাত্রা বাড়াতে পারে। মূলত শুয়ে থাকলেই এসিডের মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই খাওয়ার পর কয়েক ঘণ্টা অপেক্ষা করে তারপর ঘুমাতে যান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com