বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
রংপুরে জমে উঠেছে রিপোর্টার্স ক্লাবের নির্বাচন। কালের খবর

রংপুরে জমে উঠেছে রিপোর্টার্স ক্লাবের নির্বাচন। কালের খবর

রংপুর প্রতিনিধি, কালের খবর :
সাইফুল ইসলাম মুকুল,রংপুর প্রতিনিধি: রংপুরে প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ক্লাবের দ্বি- বার্ষি নির্বাচন(২০১৯-২১ইং) আগামী ২১ শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে সাংবাদিক সমাজে চলছে নানান আলোচনা সমালোচনা। সেই সাথে আনন্দ বিরাজ করছে ভোটারদের মাঝে।

২১শে সেপ্টেম্বর শনিবার নগরীর জাহাজ কোম্পানী মোড়স্থ বাটার গলিতে নিজস্ব ভবনে রিপোর্টার্স ক্লাবের ভোট অনুষ্ঠিত হবে। দুপুর ২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোপন ব্যালট পেপারের মাধ্যমে ভোট হবে। ইতোমধ্যে সকল ধরণের প্রস্তুতি নিচ্ছেন নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে ১৫টি পদে ৩০জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।

নির্বাচন কমিশনার, আখতারুজ্জামান সাজু জানান, নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপক্ষ করতে সকল প্রস্তুুতি চলছে। এবারের নির্বাচন প্রতিদ্বন্দীতা মূলক হচ্ছে। প্রতিটি পদে দুজন করে প্রতিদ্বন্দীতা করছেন।

এবারের নির্বাচনে সভাপতি পদে,মোজাফ্ফর হোসেন,আব্দুল হালিম আনছারী। সাধারণ সম্পাদক পদে,বাদশাহ ওসমানী,শাহ বায়েজিদ আহম্মেদ।

সিনিয়র সহ সভাপতি পদে,চঞ্চল মাহমুদ, অধ্যাপক মোজাফফর হোসেন। সহ সভাপতি পদে,মমিনুল ইসলাম রিপন,আসাদুজ্জামান আফজাল। যুগ্ম সাধারণ সম্পাদক পদে,রেজাউল করিম মানিক,ফরহাদুজ্জামান ফারুক। কোষাধ্যক্ষ পদে,শরিফুল ইসলাম,এস এম ইকবাল সুমন।দপ্তর সম্পাদক পদে,হারুন উর রশিদ সোহেল,এনামুল হক। ক্রিড়া সম্পাদক পদে রাফাত হোসেন বাধন,মিজানুর রহমান মিজান।প্রচার সম্পাদক পদে সাইফুল ইসলাম মুকুল,হারুন অর রশিদ হারুন। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নুর হাসান চান,আফরোজা বেগম।

এছাড়াও কার্যকরী সদস্য পদে লড়বেন,মাসুদ -উর রহমান মিলু,নজরুল ইসলাম রাজু শাহ রায়হান বারী, শফিউল করিম শফিক,আব্দুর রাসেল মিজানুর রহমান লুলু,শরিফুল ইসলাম সম্রাট,আজম পারভেজ,ইমরোজ ইমু আমিরুল ইসলাম।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com