শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ঈদযাত্রায় এবারও ২০৩টি সড়ক দুর্ঘটনায় নিহত ২২৪। কালের খবর

ঈদযাত্রায় এবারও ২০৩টি সড়ক দুর্ঘটনায় নিহত ২২৪। কালের খবর

এম আই ফারুক আহমেদ, কালের খবর :

ঈদুল আযহায় যাতায়াতের সময় দেশের সড়ক-মহাসড়কে ২০৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ২২৪ জন নিহত ও ৮৬৬ জন আহত হয়েছে। এ তথ্য দিয়েছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি। আজ দুপর সাড়ে ১২ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, আগের তুলনায় এবার রাস্তার-ঘাটের পরিস্থিতি কিছুটা ভালো। নৌপথে বেশকিছু লঞ্চ চালু হয়েছে, রেলপথের অবস্থাও ভালো ছিলো। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, যানজটের ভোগান্তি, রেলের সিডিউল বিপর্যয়, টিকেট কালোবাজারি, ফেরি পারাপারে ভোগান্তিসহ নানান কারণে যাত্রী হয়রানি বেড়েছে।

তিনি বলেন, বিগত ২০১৬ সাল থেকে ঈদ যাত্রায় যাত্রীকল্যাণ সমিতি ধারাবাহিকভাবে সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ করছে। এসব প্রতিবেদন গণমাধ্যম ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে কাজে লাগানোয় বিগত বছরের তুলনায় এবার সড়ক দুর্ঘটনার হার ৬ দশমিক ৪০ শতাংশ, নিহতের হার ৬ দশমিক ২৫ শতাংশ, আহতদের ১ দশমিক ৫০ শতাংশ কমেছে।

যেখানে মোট নিহতের হার ৩৪ দশমিক ৩৭ শতাংশ এবং মোট আহতের ৮ দশমিক ৪২ শতাংশ।

অন্যদিকে, পথচারিকে গাড়িচাপা দেয়ার ঘটনা ঘটেছে ৫২ দশমিক ২১ শতাংশ। আগামী ঈদে এ দু’টি ঘটনা এড়ানো সম্ভব হলে সড়ক ৮৫ দশমিক ২১ শতাংশ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন সংগঠনটির মহাসচিব।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com