বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নুসরাত হত্যা : এডিসি-এসপি-ওসিসহ ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ। কালের খবর

নুসরাত হত্যা : এডিসি-এসপি-ওসিসহ ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ। কালের খবর

কালের খবর ডেস্ক :
ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক এনামুল করিম, এসপি এসএম জাহাঙ্গীর আলম সরকার, সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেন, উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল, মো. ইউসুফের গাফিলতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এ কারণে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশও করা হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ সদর দপ্তরের উচ্চপর্যায়ের এ কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান ডিআইজি এসএম রুহুল আমিন। তিনি বলেন, চাপমুক্ত থেকে কাজ করে প্রতিবেদন জমা দিয়েছি। তদন্তে যা যা পেয়েছি এবং যাদের গাফিলতি পেয়েছি তাদের নাম উল্লেখ করেছি। তিনি জানান, দুই দফা ফেনী গিয়ে ঘটানস্থল ঘুরে দেখে মোট ৪১ জনের বক্তব্য শুনে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৬ই এপ্রিল নুসরাতকে মাদরাসার ছাদে ডেকে নিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এ ঘটনায় ১০ই এপ্রিল ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুসরাত।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com