বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নবীনগরের সলিমগঞ্জে কিশোর চালকদের কারণে সড়কে প্রতিনিয়ত বাড়ছে দূর্ঘটনা। কালের খবর

নবীনগরের সলিমগঞ্জে কিশোর চালকদের কারণে সড়কে প্রতিনিয়ত বাড়ছে দূর্ঘটনা। কালের খবর

নবীনগর থেকে কবির হোসেন, কালের খবর :

সলিমগঞ্জে অদক্ষ-কিশোরদের হাতে অটোরিক্সা, বাড়ছে সড়ক দূর্ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ও বড়িকান্দি এলাকায় অদক্ষ ও কিশোর চালকদের কারণে সড়কে প্রতিনিয়ত বাড়ছে দূর্ঘটনা। এতে মৃত্যুর পাশাপাশি অনেকে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করছে। এদের নিয়ন্ত্রনে আইনশৃংখলা বাহিনীর তেমন অভিযান নেই। ফলে সড়কে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে চালকরা। বিশেষ করে অটোরিক্সা, নুসিমুন সিএনজি, মোটরসাইকেল বেশীর ভাগ চালক অদক্ষ ও কিশোর।

খোঁজ নিয়ে জানা গেছে, সলিমগঞ্জ টু নবীনগর সড়কে ও বড়িকান্দি,শ্যামগ্রাম ইউনিয়নের বিভিন্ন আঞ্চলিক সড়কে অটোরিক্সা, নুসিমুন, সিএনজি, মোটরসাইকেল প্রতিনিয়ত চলাচল করছে। কোন নিয়ম কানুন ছাড়া সড়কে বেপরোয়া গতিতে প্রতিযোগীতা দিয়ে চলছে এসব গাড়ী। এসব গাড়ীর বেশীর ভাগ চালক কিশোর ও অদক্ষ। ফলে সড়কে যাত্রী উঠা নামা করতে একে অপরের সাথে প্রতিযোগীতায় নামছে চালকরা। এতে প্রতিদিন ঘটছে সড়ক দূর্ঘটনা।

সলিমগঞ্জে অদক্ষ-কিশোরদের হাতে অটোরিক্সা, বাড়ছে সড়ক দূর্ঘটনা
এদের নিয়ন্ত্রনে আইনশৃংখলা বাহিনীর তেমন অভিযান চোখে পড়ে না। ফলে সড়কে আরো বেপরোয়া হয়ে উঠেছে ওরা। অপ্রাপ্ত বয়স্ক ও অদক্ষ চালক হওয়ায় সড়কে প্রতিযোগীতামুলভাবে গাড়ী চালাতে গিয়ে বেশীর ভাগ দূর্ঘটনা ঘটছে। পথে পথে যাত্রীদের সাথে অনেক সময় তর্কে বিতর্কে জড়িয়ে পড়েছে। বেশী ভাড়া হাতিয়ে নেওয়ার ফলে এসব ঝগড়া নিত্য লেগেই থাকে। সন্ধ্যা নেমে এলেই এই প্রবণতা বেড়ে যায়। যেখানে ২০ টাকা ভাড়া সেখানে ৪০ থেকে ৫০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ অহরহ উঠেছে। বিশেষ করে সিএনজিগুলো এসব কান্ড ঘটিয়ে থাকে। প্রতিবাদ করলে উল্টো নাজেহাল হতে হয় যাত্রী সাধারনের। এতে হাতাহাতির ঘটনাও কম হয় না।

গাড়ীর মালিকেরাও বেশী লাভের আশায় অদক্ষ ও কিশোর চালকদের ব্যবহার করছে। শুধু তাই নই। সলিমগঞ্জ বাজারে গাড়ী যত্রতত্র পার্কিং করে রাখায় নিত্য যানজট লেগেই থাকে। ফলে পথচারীদের চরম ভোগান্তি ও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এতেও কর্তৃপক্ষের মাথা ব্যাথা নেই। অদ্ভূদ এক পরিবেশে যেন বসবাস করছে সলিমগঞ্জ ও বড়িকান্দি ইউনিয়নের মানুষগুলো।

এসব অদক্ষ চালক ও কিশোর এবং অপ্রাপ্ত বয়স্কদের হাতে গাড়ী তুলে দেওয়ার কারণে মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com