শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সংসদে মেনন কওমি মাদ্রাসার বিরুদ্ধে বক্তব্য দিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে : আল্লামা ফরীদ মাসঊদ । কালের খবর

সংসদে মেনন কওমি মাদ্রাসার বিরুদ্ধে বক্তব্য দিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে : আল্লামা ফরীদ মাসঊদ । কালের খবর

কালের খবর ডেস্কঃ বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, ‘জাতীয় সংসদে বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন কওমি মাদ্রাসাকে মোল্লাতন্ত্র আখ্যা দিয়ে বক্তব্য দিয়ে তিনি নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছেন।

তিনি বলেন, কওমি মাদ্রাসা এ দেশে উড়ে এসে জুড়ে বসার মতো কোনো শিক্ষাব্যবস্থা নয়। সরকারি দান অনুদান ছাড়া এদেশের একটি মাত্র শিক্ষাব্যবস্থা কওমি মাদ্রাসা জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত মানুষ গঠনে অবদান রেখে চলেছে।’

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বামদের সংযত হওয়ার আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, ‘অলি-আল্লাহ, গাউস-কুতুব ও ইসলামের জন্য অতীব ঊর্বর এই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে রঙ ছড়িয়ে আর রাজনীতি করার সুযোগ নেই।

কওমি মাদ্রাসা ও আল্লামা শফীর বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যাকে আর ভুল বোঝানোর সুযোগ নেই। মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি এখন ইসলামকে নিয়ে গর্ব করে। সুতরাং তাওবা করে ফিরে আসুন ইসলামের ছায়াতলে।’

মসজিদ, মাদ্রাসা, ইসলাম ও দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ টিকতে পারে না উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, ‘বাংলাদেশের বামরা গণতন্ত্রের তল্পিবাহক। লেজুরবৃত্তি করে এরা রঙিন ফানুস দেখছে। ইসলামের বিরুদ্ধে বিষোদগার করে আলোচনায় আসায় ব্যর্থ চেষ্টা করছে। মুখে সাম্রাজ্যবাদবিরোধী বুলি থাকলেও ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে সাম্রাজ্যবাদীদেরই খুশি করতে চাইছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com