বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মামীর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক দেখে ফেলায় খুন হল নানা। কালের খবর

মামীর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক দেখে ফেলায় খুন হল নানা। কালের খবর

কুষ্টিয়া থেকে এ জে সুজন, কালের খবর : কুষ্টিয়ার খোকসায় পরকীয়ায় বাধা দেওয়ায় মজিবার রহমান (৭০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে তার নাতি ও পুত্রবধু। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত নাতি ছেলে নাঈম (২১) ও নিহতের পুত্রবধু সামিয়া (৩৪)কে আটক করেছে।
রোববার (১০ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে খোকসা উপজেলার শমসপুর ইউনিয়নের সন্তোষপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজিবার রহমান উক্ত এলাকার মৃত গোসাই শেখের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈম সব ঘটনা স্বীকার করেছে বলে নিশ্চিত করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, বেশ কিছুদিন ধরেই নিহত মজিবুর রহমানের বড় মেয়ের বড় ছেলে নাঈমের সাথে মেজ ছেলের স্ত্রী সামিয়ার মধ্যে অবৈধ সম্পর্ক চলছিল। রোববার রাতে ঢাকা থেকে এসে নাঈম নানা বাড়ি যায়। মেজ মামা মাসুদের অনুপস্থিতিতে সে তার স্ত্রী সামিয়ার সাথে পরকীয়ায় লিপ্ত হয়।
এসময় নানা মজিবুর রহমান দেখে ফেলে। বিষয়টি প্রকাশ হয়ে যাবে এই ভয়ে নাঈম তার নানাকে ঘর থেকে বারান্দায় বের করে এনে বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। অন্যরা মজিবুর রহমানকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ রাতেই নাঈমের নিজবাড়ি কুমারখালী থেকে তাকে আটক করে, এবং তার স্বীকারোক্তিতে নিহত মজিবুর রহমানের বাড়ি থেকে তার পুত্রবধু সামিয়াকে আটক করে থানায় নেয়।
লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় ওসি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com