মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর
খাদ্যে ভেজালের বিরুদ্ধে অভিযান চলছে, সেটি অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালের খবর

খাদ্যে ভেজালের বিরুদ্ধে অভিযান চলছে, সেটি অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালের খবর

এম আই ফারুক আহমেদ ,কালের খবর :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্যে ভেজাল দেয়া এক রকমের দুর্নীতি। কাজেই ভেজালের বিরুদ্ধে যে অভিযান চলছে, সেটি অব্যাহত থাকবে।

রোববার জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, খাদ্যে ভেজাল দেয়া আমাদের দেশে কিছু কিছু শ্রেণির চরিত্রগত বদঅভ্যাস। তা ছাড়া কিছুই না। এটি বন্ধ করতে হবে।

আর এসব কারণেই ভেজালবিরোধী অভিযান চলছে। হাটে-ঘাটে-মাঠে যেন এই ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকে তার ব্যবস্থা আমরা নিচ্ছি এবং ভবিষ্যতে আরও নেব, বলেন তিনি।

মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি মানুষকে সচেতন করা দরকার, আপনি কেন ভেজাল বিক্রি করবেন। আপনি ভালোটাই বিক্রি করেন। আপনার যে দাম পড়ে আপনি সেটাই নেন।

একটু বেশি নিতে চান লাভও নেন। কিন্তু যা করবেন ভালোভাবে করেন। খারাপভাবে করে মানুষকে ঠকিয়ে মানুষের জীবন ধ্বংস করার অধিকার কারও নেই।

প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যে সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আমরা সফলতা অর্জন করেছি। আমরা মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি।

দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। খাবারে ভেজাল দেয়া এক রকমের দুর্নীতি। কাজেই ভেজালের বিরুদ্ধে যে অভিযান চলছে, সেটাও অব্যাহত থাকবে, বলেন তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com