বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
চট্টগ্রামে প্লাস্টিক গোডাউনে ভয়াবহ আগুন। কালের খবর

চট্টগ্রামে প্লাস্টিক গোডাউনে ভয়াবহ আগুন। কালের খবর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে, কালের খবর  ঃ
চট্টগ্রাম মহানগরীর কর্নেলহাট এলাকার প্লাস্টিক কোম্পানি আরএফএলের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে গোডাউনের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে আগুনের সূত্রপাত হলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ১৩টি গাড়ি আগুন নিয়ন্ত্রনে কাজ করছে বলে জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী।

তিনি বলেন, ভিক্টোরিয়া জুট মিলের ভিতরে আরএফএল কোম্পানি ভাড়া নিয়ে সেখানে গোডাউন করেছে। সেখানেই আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ১৩টি গাড়ি আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। গোডাউনে প্লাস্টিক হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।
পূর্ণ চন্দ্র মুৎসদ্দী বলেন, আগুন কিভাবে লেগেছে তা এখনো জানা যায়নি।
আগুন নেভানোর আগে ক্ষয়ক্ষতি নিরুপণ করাও সম্ভব নয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com