শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের অধীনে পুনরায় ভোট গ্রহণের দাবি জাতীয় ঐক্যফ্রন্টের। কালের খবর

ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের অধীনে পুনরায় ভোট গ্রহণের দাবি জাতীয় ঐক্যফ্রন্টের। কালের খবর

কালের খবর প্রতিবেদক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে একটি নির্দলীয় সরকারের অধীনে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

রবিবার সন্ধ্যা ৮টার দিকে বেইলি রোডের বাসায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, আ স ম আবদুর রব, জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
ড. কামাল বলেন, আমাদের প্রার্থীদের বেশিরভাগই ভোটের ফলাফল প্রত্যাখ্যান করছে। তাই আমরাও সার্বিকভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ফলাফল প্রত্যাখ্যান করছি। এবং নির্বাচন কমিশনের প্রতি আহবান জানাচ্ছি, একটি নির্দলীয় সরকার গঠন করে তার অধীনে পুনরায় ভোট গ্রহণ করা হোক।

তিনি বলেন, ‘দেশের প্রায় সব আসন থেকেই একই রকম ভোট ডাকাতির খবর এসেছিল। এই পর্যন্ত বিভিন্ন দলের শতাধিক প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। এই পরিস্থিতিতে আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করা হোক। এই নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই সাথে নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবি করছি। ’

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা।

ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর আগামীকাল (সোমবার) বিস্তারিত জানানো হবে বলে জানানো হয় ব্রিফিংয়ে।

রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। ভোটের দিন সংঘাত-সহিংসতার কারণে সারা দেশে মোট ২২টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। সারা দেশে ২৯৯ আসনে মোট ৪০ হাজার ৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এই হিসেবে বাতিল হওয়া কেন্দ্রের সংখ্যা ০.০৫ শতাংশের কাছাকাছি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com