বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ইয়ারফোন থেকে বিদ্যুৎস্পৃষ্ট, ঘুমের মধ্যেই মৃত্যু

ইয়ারফোন থেকে বিদ্যুৎস্পৃষ্ট, ঘুমের মধ্যেই মৃত্যু

ইয়ারফোন-বা-হেডফোন-ব্যবহারকারীদের-জন্য-ভয়ংকর-দুঃসংবাদ..
কালের খবর ডেস্ক : ভারতের তামিলনাড়ু রাজ্যে এক নারী হেডফোন কানে দিয়ে ঘুমিয়ে পড়ার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। গতকাল রোববার রাজ্যের কানাথুরে এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম ফাতিমা (৪৫) বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ফাতিমার স্বামী আবদুল কালাম তাকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করেন। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি ফাতিমাকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান। এ সময় চিকিৎসকরা ফাতিমাকে মৃত ঘোষণা করেন।

বিদ্যুতায়িত হয়ে ফাতিমার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের চিকিৎসকরা।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, গত শনিবার রাতে ওই নারী কানে হেডফোন লাগিয়ে ঘুমাতে গিয়েছিল। শর্ট সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ কানাথুর পুলিশকে জানিয়েছে, ফাতেমার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ দিকে এ ঘটনায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করেছে পুলিশ।

.…. দৈনিক কালের খবর

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com