কে এম দুলাল হোসেন, দৈনিক কালের খবর :
পার্বত্য অঞ্চলে নারী ও যুব সমাজকে দক্ষ মানব সম্পদের পরিণত করে আত্মনির্ভরশীল গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ হিসেবে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা ৩৬ নং সাজেক ইউনিয়ন বাঘাইহাট জোনের মাসব্যাপী সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন বাঘাইহাট জোনের উপ অধিনায়ক
আজ বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) বেলা ১১ঘটিকায় সাজেক ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাজেক ইউনিয়ন বিএনপি'র সভাপতি জনাব আনোয়ার হোসেন যুগ্ম সম্পাদক মোঃ ইসমাইল হোসেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব (পিচ্ছি) আনোয়ার ৪ নং ওয়ার্ড মেম্বার দয়া ধন চাকমা ও বাবু ধন চাকমা এবং প্রশিক্ষনার্থী সহ বাঘাইহাট জোনের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
মাসব্যাপীএই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সুদক্ষ প্রশিক্ষক দ্বারা সেলাই ও পোষাক তৈরির বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে,যাতে তারা বাস্তবমুখী দক্ষতা অর্জন করতে পারেন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি