খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :
ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গুমতিতে এ প্রচারণা কর্মসূচি পালন করা হয়।
গুমতি বিকে উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শান্তিপুর বাজার সড়ক পর্যন্ত অনুষ্ঠিত বিশাল মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেতাকর্মীরা সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষের মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়াকে বিজয়ী করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন গোমতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ফজল ভূঁইয়া, খাগড়াছড়ি জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহানা আক্তার, মাটিরাঙ্গা উপজেলা মহিলা দলের সভাপতি মাজেদা আক্তার, ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি মো. আলাউদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি এইচ এন মাসুকুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মাহিমা আক্তার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মোবারক হোসেন, সদস্য মো. নিজাম উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, বিএনপি নেতা আলী মিয়া (মেম্বার), গোমতী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. হানিফ মিয়া প্রমুখ।
এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। সার্বিক ব্যবস্থাপনায় গোমতী ইউনিয়ন যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি