মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : অসহায়,দুস্থ, সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে উইন্টার প্রজেক্ট ঢাকা। (১৬ জানুয়ারি) মঙ্গলবার সকালে উইন্টার প্রজেক্ট ঢাকার অর্থায়নে তাড়াশের মানবিক সংগঠন ভিলেজ ভিশনের সহযোগিতায় শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা একেএম এ মনিরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী কাউন্সিলর জেসমিন আক্তার, উপজেলা মসজিদের খতিব ও ভিলেজ ভিশনের উপদেষ্টা মাওলানা মোহাম্মদ আব্দুল ওহাব ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকার, ছাত্রনেতা শাহাদৎ খন্দকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন ভিলেজ ভিশনের প্রতিনিধি মাসুম বিল্লাহ মেহেদি, রিপন, আজাদ শাকিল, সিয়াম জুবায়ের আহমেদ, সাগর, তাইবুর খন্দকার, মিরাজ ও ফরমান প্রমুখ।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি