আব্দুল হামিদ জেলা প্রতিনিধি, কালের খবর :-
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দক্ষিণভাগে আশা এনজিও-র উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আজিমগঞ্জ ব্রাঞ্চ ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করে ১৩ ডিসেম্বর বুধবার ২০২৩ মেডিকেল ক্যাম্পে সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত ১৫০ জন এর অধিক সুবিধা বঞ্চিতদের পল্লী এলাকার গ্রামের সহজ সরল মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এত উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার আঞ্চলিক কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং দক্ষিণভাগ(দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আজির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আসুক আহমদ, সহকারী প্রধান শিক্ষক মোঃ বদরুল হক, স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশা মৌলভীবাজার জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব মোঃ কুতুব মিয়া। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন স্বাস্থ্য সেবা কেন্দ্রের ইনচার্জ ডা.তানজিলা চৌধুরী, আরো উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার জনাব বকুল চক্রবর্তী, এবি.এম জনাব আনোয়ার হোসেন, শিক্ষা সুপার ভাইজার সুদীপ বিশ্বাস, স্বাস্থ্য সহকারীবৃন্দ ও স্থানীয় গগণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চিকিৎসা সেবা নিতে আসা লোকজন উপস্থিত ছিল চোখে পড়ার মত ।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি