শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান। কালের খবর বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি : ওয়াদুদ ভুইয়া। কালের খবর চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু। কালের খবর বাঙালি ছাড়া সিএইচটি রক্ষা করা অসম্ভব ছিল : ড. আমিনুল করিম। কালের খবর মাটির মায়ায় বাঁধা এক অদম্য ঠিকানা : বেগম খালেদা জিয়ার সেই অমর উচ্চারণের ব্যবচ্ছেদ। কালের খবর খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল। কালের খবর রায়পুরার গুচ্ছগ্রামে যৌন ও মাদক ব্যবসার মহাৎসব : সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে সন্ত্রাসী দিয়ে হুমকি-এলাকাজুড়ে তীব্র ক্ষোভ। কালের খবর বৈশাখী টিভি’র রায়পুরা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক শফিকুল ইসলাম। কালের খবর
মুরাদনগরে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষার্থী লতিফ নিহত। কালের খবর

মুরাদনগরে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষার্থী লতিফ নিহত। কালের খবর

 

আক্তার হোসেন ভূইয়া, কালের খবর : 
কুমিল্লার মুরাদনগরে বন্ধুর বিয়ের শেরওয়ানি ফেরত দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী লতিফ (১৮) নিহত হয়েছে। নিহত লতিফ উপজেলার ভুবনঘর গ্রামের প্রবাসী মোহাম্মদ আলীর ছেলে। সে মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ থেকে সদ্য এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এ ঘটনায় আরো ২ জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

আহতরা হলেন, মুরাদনগর সদরের হাবিব মিয়ার ছেলে মোটরসাইকেল আরোহী হাসিব (২০) ও চৌধুরীকান্দি গ্রামের রিপন মিয়ার ছেলে পথচারী সজীব মিয়া (২১), শনিবার রাত ৮টার দিকে উপজেলা সদরের নিমাইকান্দি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত লতিফ বন্ধু হাসিবের বিয়ের শেরওয়ানি ফেরত দিতে মোটরসাইকেলে করে কোম্পানীগঞ্জ বাজারে যায়। সেখান থেকে বাড়ি ফেরার সময় নিমাইকান্দি এলাকায় রাস্তা পার হতে যাওয়া অটো ড্রাইভার সজীব মিয়া সামনে চলে আসলে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেল সহ তারা তিনজনেই রাস্তার পাশে ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মোটরসাইকেল আরোহী লতিফ ও পথচারী সজীব মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করেন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে কুমিল্লা যাওয়ার পথে লতিফ মৃত্যুবরণ করে। অপরদিকে পথচারী সজীবের শারীরিক অবস্থার অবনতি দেখে কুমেক ডাক্তার ঢাকা মেডিকেল হাসপাটালে স্থানান্তর করেন । মোটর সাইকেল আরোহী হাসিব প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় চলে যান।

মুরাদনগর থানার ওসি আজিজুল বারী ইবনে জলিল বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত না। এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com