শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান। কালের খবর বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি : ওয়াদুদ ভুইয়া। কালের খবর চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু। কালের খবর বাঙালি ছাড়া সিএইচটি রক্ষা করা অসম্ভব ছিল : ড. আমিনুল করিম। কালের খবর মাটির মায়ায় বাঁধা এক অদম্য ঠিকানা : বেগম খালেদা জিয়ার সেই অমর উচ্চারণের ব্যবচ্ছেদ। কালের খবর খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল। কালের খবর রায়পুরার গুচ্ছগ্রামে যৌন ও মাদক ব্যবসার মহাৎসব : সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে সন্ত্রাসী দিয়ে হুমকি-এলাকাজুড়ে তীব্র ক্ষোভ। কালের খবর বৈশাখী টিভি’র রায়পুরা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক শফিকুল ইসলাম। কালের খবর
‘অজয়ে মুরাদনগর’ এর প্রকাশনা ও বিতরণ উৎসব অনুষ্ঠিত। কালের খবর

‘অজয়ে মুরাদনগর’ এর প্রকাশনা ও বিতরণ উৎসব অনুষ্ঠিত। কালের খবর

আক্তার হোসেন ভূইয়া, মুরাদনগর (কুমিল্লা), কালের খবর : কুমিল্লা মুরাদনগরে ‘অজয়ে মুরাদনগর’ এর প্রকাশনা বিতরণ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার কবি নজরুল মিলনায়তনে মুক্তিযোদ্ধা বিষয়ক এই স্মরনীকা বিতরণ ও আলোচনা অনুষ্ঠিত হয়। দেশ স্বাধীনের পর এই ধরণের উদ্যোগ উপজেলায় প্রথম হওয়ায় বীর মুক্তিযোদ্ধাসহ সুধি সমাজের মধ্যে বেশ সাড়া ফেলে এই অনুষ্ঠান।
বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর সরকার ও আবু তাহেরের উপস্থাপনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূইয়া জনীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সাবেক সভাপতি হানিফ সরকার, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জামাল সরকার, জেলা পরিষদ সদস্য মমতাজ বেগম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকার, ইঞ্জিনিয়ার সৈয়দ শওকত আহমেদ, কামারচর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুসলে উদ্দিন সরকার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামের মৃত আব্দুল মজিদের (অব:সিও) ছেলে বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর সরকারের সম্পাদনায় ‘অজয়ে মুরাদনগরথ স্মরনীকাটি সব মহলে সাড়া পরেছে। উপজেলার প্রায় এগারথশ মুক্তিযোদ্ধার ঠিকানাসহ ছবি ও যুদ্ধে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা এনে ‘অজয়ে মুরাদনগরথ নামে স্মরনীকাটি এই প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনাকে আরো উজ্জীবিত করলো।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com