শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশের অস্তিত্বের তিন স্তম্ভ-ত্যাগের ইতিহাস ও আগামীর রাষ্ট্রচিন্তা। কালের খবর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। কালের খবর ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা। কালের খবর সবার আগে বাংলাদেশ : এক নদী রক্ত ও অশ্রুর পরে আগামীর এক পশলা স্বপ্ন। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত। কালের খবর সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী। কালের খবর বেগম খালেদা ছিলেন স্বার্বভৌমত্বের প্রতীক। কালের খবর স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর
সখীপুরে ঘূর্ণিঝড়ে কয়েক গ্রাম লণ্ডভণ্ড। কালের খবর

সখীপুরে ঘূর্ণিঝড়ে কয়েক গ্রাম লণ্ডভণ্ড। কালের খবর

 

আহমেদ সাজু, সখীপুর, কালের খবর : 

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি এলাকাসহ কয়েকটি গ্রাম প্রবল বর্ষণ ও ঘূর্ণিঝড়ে বসতবাড়ি-গাছপালা ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেছে।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়িসহ আশেপাশের কয়েক গ্রামের মানুষের বাড়ি-ঘর ও গাছপালা ঘূর্ণিঝড়ে উপড়ে ফেলে দিয়েছে।প্রবল ঘূর্ণিঝড়ে চারিদিকে শুধুই গ্রামের পর গ্রাম ধ্বংসের তান্ডবলীলা।প্রবল বর্ষণে রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। কাকড়াজানের ক্ষতিগ্রস্থ মানুষ, দূর্গত এলাকায় পরিদর্শনে আসা যে কাউকে দেখে হাউ-মাউ করে কান্না শুরু করে দেয়।বাঘেরবাড়ি এলাকার দিনমজুর আব্দুর ছাত্তার জানান,আমি পরের বাড়িতে কাজ করে এবং এনজিও থেকে ঋণ নিয়ে একটি মাত্র থাকার ঘর করেছিলাম।প্রতিবেদককে মিনতি করে দেখানোর আকুতি জানায় ছাত্তার মিয়া।তিনি বলেন, আমি কিভাবে আবার ঘর মেরামত করবো?ঐ এলাকার ক্ষতিগ্রস্থ পরিবারের একজন হযরত আলী জানান, আনুমানিক ৩টার দিকে আচমকা মাত্র কয়েক সেকেন্ডের শোঁ শোঁ শব্দ এসে কি জানি কি হয়ে গেল।আমার মত অনেকেই ক্ষতিগ্রস্থ হয়েছে। হারিঙ্গাচালার দক্ষিণ পাড়ার ইব্রাহিম মাষ্টারের বর্গাচাষী গোবিন্দ কোচের প্রায় ৩হাজারের অধিক পেঁপেসহ গাছ ভেঙে প্রায় ২লক্ষ টাকার ক্ষতি হয়েছে।এলাকার ক্ষয়-ক্ষতির তালিকা প্রণয়নকারী স্বেচ্ছাসেবক খায়রুল ইসলাম অনুমান করেন প্রায় ৪কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।এদিকে বৈলারপুরের মৎস্যচাষী ও ইউপি সদস্য জামাল হোসেনের ৭টি পুকুর পানিতে তলিয়ে প্রায় ৬০টনের অধিক মাছ ভেসে যায়।এতে জামাল হোসেনের প্রায় ১কোটি ৫০লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে সে জানায়।তিনি দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধির সাথে কথা হলে বলেন, আমি পুকুর লিজ নিয়ে ব্যাংক ও এনজিও ঋণ সহায়তা নিয়ে মাছ চাষ শুরু করি।আমি ধারণাও করতে পারিনি আমার এমন সর্বনাশ হবে।আমি এখন নি:স্ব হয়ে গেছি।বিভিন্ন কোম্পানির খাদ্যের বাবদ বকেয়া শোধ নিয়ে আমি খুবই দুচিন্তায় আছি।
এবিষয়ে সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন বলেন, কয়েকটি এলাকায় ঘুরে আমি বিস্মিত হয়ে গেছি। আমি খবর পেয়ে খুব দ্রুত ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছি। ইতিমধ্যে ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কথা বলে ক্ষয়ক্ষতির একটি তালিকা করার চেষ্টা করছি।তিনি আরও বলেন,প্রশাসন ও জনপ্রতিনিধি সাথে কথা বলে দূর্গত এলাকার মানুষের ক্ষতি পূরনের চেষ্টা করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com