রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশের অস্তিত্বের তিন স্তম্ভ-ত্যাগের ইতিহাস ও আগামীর রাষ্ট্রচিন্তা। কালের খবর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। কালের খবর ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা। কালের খবর সবার আগে বাংলাদেশ : এক নদী রক্ত ও অশ্রুর পরে আগামীর এক পশলা স্বপ্ন। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত। কালের খবর সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী। কালের খবর বেগম খালেদা ছিলেন স্বার্বভৌমত্বের প্রতীক। কালের খবর স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর
সখীপুরে বনিক সমিতির নির্বাচনে দুই প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার। কালের খবর

সখীপুরে বনিক সমিতির নির্বাচনে দুই প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার। কালের খবর

 

আহমেদ সাজু, সখীপুর, কালের খবর : 
টাঙ্গাইলের সখীপুর উপজেলার সখীপুর বাজার বনিক বহুমুখী সমবায় সমিতির লিমিটেড নির্বাচনকে কেন্দ্র করে সভাপতি ও সম্পাদক জড়িয়ে একটি মহল নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
আগামী( ৭ই অক্টোবর)নির্বাচন ঘিরে কে বা কারা লিফলেট রাতের অন্ধকার দেয়ালে লাগিয়ে দুই প্রার্থীর সরলমনা ভোটারদের বিভ্রান্ত করতে বিভিন্ন অপকর্ম করছে। সখীপুরে বনিকের অর্থ আত্মসাৎ “গডফাদার “শিরোনামে একটি লিফলেট তৈরি করে গোপনে দেয়ালে ঝুলিয়ে দিচ্ছে।এমন খবরে আলোচনা সমালোচনা বিষয়ে নিয়ে সাধারণ বনিকেরা দুঃখ প্রকাশ করেন।কারণ নির্বাচন খুব সন্নিকটে এই মুহূর্তে এমন উদ্ভট খবরে অভিযোগযুক্ত প্রার্থীরা যেমন ক্ষতিগ্রস্ত হবে,তেমনি আমরা সাধারণ ভোটারা অস্বস্তিবোধ করছি।নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার জানান, বনিকদের এমন উৎসবমুখর নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে একটিমহল অপ্রচার করছে।সখীপুর সমিতির বনিক সদস্য হায়দার বলেন, বাৎসরিক অডিট রিপোর্টের প্রতিবেদন নিয়ম মেনেই সাধারণ ভোটার মাঝে দাখিল করা হয়েছে। ঐ প্রতিবেদনে কোন অনিয়ম বা দূর্নীতি উল্লেখ নেই। তিনি আরও বলেন,এসব ভিত্তিহীন অভিযোগ
অত্যন্ত দুঃখজনক।আমি এমন ঘৃন্যতম কাজের জোর প্রতিবাদ করছি। সখীপুরে সচেতন বনিকেরা তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে এবং উৎসবমূখরভাবে ভোট দিবে এই প্রত্যাশা রাখি।সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিকা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের স্বত্বধিকারী আব্দুল্লাহ আল মামুন বলেন,এমন আজগবি লিফলেটের ব্যাপারে আমি জেনেছি। তিনি আরও বলেন,আমার বিরুদ্ধে যে অভিযোগ তা সম্পূর্ণ ভিত্তিহীন।একটি মহল এ নির্বাচনে সাধারণ ভোটাররা আমার প্রতি একনিষ্ঠ সমর্থনে ইর্ষান্বিত হয়ে অপ্রচার চালাচ্ছে। এ বিষয়টি দুঃখজনক,আমি বিচলিত নই,ভোটার আমার সাথে আছে।
এ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী দুলালী ফুডের স্বত্বাধিকারী মু.খলিলুর রহমান বলেন,নির্বাচনে সামনে বিষয়টি উদ্দেশ্য-প্রণোদিতভাবে করা হচ্ছে। এসব যারা করে ঐসব লোকের কোন হদিস নাই। অতএব,এটি নিঃসন্দেহে বানোয়াট ও ভিত্তিহীন।

এসব লিফলেটের ব্যাপারে
প্রতিবেদকের সাথে কথা হলে, বনিকের সদস্যদের প্রতিনিধি ও নির্বাচন কমিশনার মো:নাসির উদ্দিন জানান, এসব আজগবি লিফলেটের কোন ভিত্তি নেই।মিথ্যা তথ্য অপপ্রচারকারী শনাক্ত করার চেষ্টা চলছে। ধৃত হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com