সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের নতুন চেয়ারম্যান হলেন ইয়াতসিংহ শুভ। কালের খবর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের নতুন চেয়ারম্যান হলেন ইয়াতসিংহ শুভ। কালের খবর

 

মোঃ নয়ন আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন উক্ত বিভাগের শিক্ষক ইয়াতসিংহ শুভ।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগ সংগীত বিষয়ে যুগোপযোগী গবেষণামূলক ও উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের শিক্ষিত করতে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতোমধ্যেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সংগীত নিয়ে গবেষণার মাধ্যমে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
নবনিযুক্ত চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ সংগীত বিষয়ে যুগোপযোগী, গবেষণামূলক ও আধুনিক উচ্চশিক্ষার ধারা অব্যাহত রাখার নিমিত্তে কাজ করে যাচ্ছে এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ ও শিক্ষাকে ভিত্তি হিসেবে ধারণ করছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম তথা তাঁর রচিত গানের চর্চা এবং তাঁর দেখানো পথকে অনুসরণ করা এই বিভাগের অন্যতম লক্ষ্য। নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে আমি আমার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শাহ আজম স্যারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় উপাচার্য স্যার সর্বদা সংগীত বিভাগের প্রতি তাঁর সদয় দৃষ্টি বজায় রেখেছেন এবং এই বিভাগের কল্যাণে নানা রকম সহায়তা ও দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি প্রাক্তন চেয়ারম্যান জনাব দেবশ্রী দোলনকে খুব সুন্দরভাবে গত দুই বছর ধরে নেতৃত্ব দিয়ে সংগীত বিভাগকে এগিয়ে নিয়ে যাবার জন্য।

উল্লেখ্য যে,ইয়াতসিংহ শুভ সংগীত বিভাগের তৃতীয় চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। এর আগে প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন উক্ত বিভাগের শিক্ষক রওশন আলম এবং দ্বিতীয় চেয়ারম্যান ছিলেন দেবশ্রী দোলন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com