রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সদস্য বাংলাদেশের মোঃ শরিফ হোসেন বোমা হামলায় নিহত। কালের খবর

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সদস্য বাংলাদেশের মোঃ শরিফ হোসেন বোমা হামলায় নিহত। কালের খবর

মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : সেন্ট্রাল আফ্রিকায় সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদস্য শরীফ হোসেনের ( ২৬ ) বাড়িতে চলছে শোকের মাতম । মিশনে যাওয়ার দেড় মাস আগে বিয়ে করেন বাংলাদেশ সেনাবাহিনীর এই সৈনিক । দাম্পত্য জীবন শুরুর আগেই সব শেষ হয়ে গেল । এভাবে স্বামীকে হারিয়ে স্ত্রী সালমা খাতুন রীতিমতো দিশেহারা । সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , শরীফ হোসেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সদরের বেড়া খাড়ুয়া গ্রামের লেবু তালুকদারের ছেলে । তার মৃত্যুর খবর শোনার পর থেকে শোকে স্তব্ধ পরিবার । কাঁদতে কাঁদতে যেন চোখের পানি শুকিয়ে গেছে তার মা – বাবা , ভাইবোন ও স্ত্রীসহ স্বজনদের । শরীফের মামা আব্দুল খালেক বলেন , ‘ সদর উপজেলার সারটিয়া গ্রামের সাহেদ আলীর মেয়ে সালমার সঙ্গে বিয়ে হয় শরীফের । বিয়ের দেড় মাস পার না হতেই আফ্রিকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যান শরীফ । আর সেখানেই টহলরত গাড়িতে বোমা বিস্ফোরণে রাতে প্রাণ হারান শরীফসহ আরও দুই সহকর্মী । নিহত শরীফের স্ত্রী সালমা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন , ‘ আমাদের বিয়ের দেড় মাস পূরণ না হতেই শরীফ মিশনে যায় । মিশনে গিয়ে বোমা বিস্ফোরণে তার এ রকম মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না । আমাদের অনেক স্বপ্ন ছিল , আমাদের ছেলেমেয়ে হবে , নতুন বাড়িঘর । সে মিশন থেকে ফিরে নতুন করে বাড়ি করে দেবে , ঘটা করে বোনের বিয়ে দেবে । এখন সব স্বপ্নই রয়ে গেল । আমাকে একা রেখে ও চলে গেল , আমার এখন কী হবে ?

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com