শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি জেলার দুর্গম সাজেক ইউনিয়নে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ। কালের খবর নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খানের পক্ষে প্রচারণা। কালের খবর ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর লক্ষ্মীপুরে গণ মিছিলে এসে জামায়াত – বিএনপির ২ কর্মীর মৃ-ত্যু। কালের খবর সবার আগে বাংলাদেশ : একটি বিধ্বস্ত অর্থনীতির পুনর্জন্ম ও আগামীর রাষ্ট্র দর্শন। কালের খবর নবীনগরে অস্ত্রসহ একজন আটক, শিশুকে মুচলেকায় মুক্ত৷। কালের খবর ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর
ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে দশমিনায় সংবাদ সম্মেলন। কালের খবর

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে দশমিনায় সংবাদ সম্মেলন। কালের খবর

মোঃ আরিফুর রহমান ( ঝন্টু ) দশমিনা প্রতিনিধি, কালের খবর : পটুয়াখালীর দশমিনা উপজেলা আ.মীলীগে সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইকবাল মাহামুদ লিটনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন সমূহ ব্যানারে।
২১ নভেম্বর রোজ রোববার দুপুর ১ ঘটিকার সময় উপজেলা দলীয় কার্যলয় হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ঢাকা-রাঙ্গাবালী নৌ রুটের এমভি জাহিদ-৩ লঞ্চ কতৃপক্ষদ্বারা দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার তীব্র নিন্দা জানিয়ে মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার আ.মীলীগের সহ-সভাপতি এ্যাভোকেট সিকদার গোলাম মোস্তফা বলেন, তিনি একজন আইনজীবি ও বারবার নির্বাচিত সফল চেয়াম্যান। ঘটনার দিন (১৯ নভেম্বর) আমার সাথে ঝালকাঠি জেলার সরূপকাঠি নেছারবাদ মাহফিল অনুষ্ঠানে ছিলেন। কিভাবে থানা ওসি তদন্ত না করে দলের সাধারন সম্পাদক ও চেয়ারম্যানের নামে মামলা রেকর্ড করেন। সম্পূর্ণরুপে এই ভিত্তিহীন মিথ্যা মামলা প্রত্যাহার ও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এসময় উপজেলা আ.মীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য-উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাভোকেট ইকবাল মাহামুদ লিটনসহ চলতি মাসের ১৯ তারিখ  ১৬ জনকে আসামী করেন দশমিনা থানায়  জাহিদ-৩ লঞ্চ কতৃপক্ষ মামলা করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com