রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা। কালের খবর জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ২০৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন। কালের খবর খাগড়াছড়িতে প্রার্থীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। কালের খবর মাটিরাঙ্গায় ধানের শীষে ভোট চাইলেন জাকিয়া জিনাত বিথী। কালের খবর নারীদের সম্মান বিনষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান। কালের খবর লক্ষ্মীপুরের কমলনগরে সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। কালের খবর
মণিরামপুরে ইজিবাইক উল্টে ৭ নারী আহত। কালের খবর

মণিরামপুরে ইজিবাইক উল্টে ৭ নারী আহত। কালের খবর

হাফিজুর শেখ মনিরামপুর (যশোর) প্রতিনিধি, কালের খবর : যশোরের মণিরামপুরে ইজিবাইক উল্টে সাত নারী আহত এয়েছেন। এ সময় আহত হয়েছেন ইজিবাইকের চালক উপজেলার বাগডাঙা গ্রামের শওকত গাজী। রবিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মণিরামপুর পল্লীবিদ্যুৎ অফিসের উত্তর পাশে ঘটনাটি ঘটে।
আহত সাত নারীর সবাই ইজিবাইকের যাত্রী এবং একই পরিবারের। তারা যশোর জেনারেল হাসপাতালে রোগী দেখে বাড়ি ফিরছিলেন।
আহতরা হলেন, উপজেলার উত্তর ভরতপুর গ্রামের খাদিজা বেগম (৩৫), হালিমা বেগম (৪৫), রুকসানা বেগম (৩৫), আসুরা খাতুন (২৫), রহিমা বেগম (৩০), জামিলা খাতুন (৩২) ও আকলিমা খাতুন (২২)।
প্রত্যক্ষদর্শী মাবিয়া রহমান বলেন, সাত নারীকে নিয়ে মণিরামপুর বাজার হয়ে ইজিবাইকটি ভরতপুর গ্রামে যাচ্ছিলো। মোহনপুর বটতলা পার হওয়ার সময় চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় দি প্যাথ ডায়াগনস্টিকের সামনে রাস্তার পাশে জমা করা পিচের স্তুপের উপর ইজিবাইকের চাকা উঠে যায়। তাতে বাইকটি উল্টে পড়ে।
আহতদের স্বজন মোহাম্মদ বাবুল আকতার বলেন, আহত হালিমার মেয়ে মাহমুদা খাতুন মুমূর্ষু অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি আছে। তাকে দেখে হাসপাতাল থেকে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। আহতরা মণিরামপুর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com