রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা। কালের খবর জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ২০৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন। কালের খবর খাগড়াছড়িতে প্রার্থীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। কালের খবর মাটিরাঙ্গায় ধানের শীষে ভোট চাইলেন জাকিয়া জিনাত বিথী। কালের খবর নারীদের সম্মান বিনষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান। কালের খবর লক্ষ্মীপুরের কমলনগরে সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। কালের খবর
মেহেরপুরে দ্বিতীয় ধাপে ৯ ইউপিতে বিদ্রোহী ৭ জন ও নৈাকার ২ জন বিজয়ী। কালের খবর

মেহেরপুরে দ্বিতীয় ধাপে ৯ ইউপিতে বিদ্রোহী ৭ জন ও নৈাকার ২ জন বিজয়ী। কালের খবর

মেহেরপুর প্রতিনিধি, কালের খবর :
দ্বিতীয় দফার ইউপি নির্বচনে মেহেরপুরের ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রাথীদের কাছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ধরাশায়ী হয়েছেন। মাত্র দু’টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিজয় লাভ করেছেন। বাঁকি ৭টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করে ৭ জন আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী বিজয় লাভ করেছেন।
জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নে আয়ুব হোসেন, মহাজনপুর ইউনিয়নে আমাম হোসেন মিলু, দারিয়াপুর ইউনিয়নে এএইচএম মাহাবুব আলম (রবি) ও মোনাখালী ইউনিয়নে মফিজুল ইসলাম বিজয়ী হয়েছেন। এরা সবাই আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ছিলেন। এদিকে গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নে মিজানুর রহমান রানা, তেঁতুলবাড়িয়া ইউনিয়নে নাজমুল হুদা, মটমুড়া ইউনিয়নে সোহেল আহম্মেদ আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হয়ে বিজয় লাভ করেছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক পেয়ে বিজয়ী হয়েছেন মাত্র দু’জন। এরা হলেন সাহারবাটি ইউনিয়নে মশিউর রহমান ও বামুন্দী ইউনিয়নে ওবাইদুর রহমান কমল।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com