রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা। কালের খবর জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ২০৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন। কালের খবর খাগড়াছড়িতে প্রার্থীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। কালের খবর মাটিরাঙ্গায় ধানের শীষে ভোট চাইলেন জাকিয়া জিনাত বিথী। কালের খবর নারীদের সম্মান বিনষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান। কালের খবর লক্ষ্মীপুরের কমলনগরে সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। কালের খবর
গোপালগঞ্জের বোড়াশী ইউপি নির্বাচনে ৩ নং ওয়ার্ডের সেবক হতে চান পিলটন গাজী। কালের খবর

গোপালগঞ্জের বোড়াশী ইউপি নির্বাচনে ৩ নং ওয়ার্ডের সেবক হতে চান পিলটন গাজী। কালের খবর

আবু নাইম শাহ, গোপালগঞ্জ, কালের খবর :

প্রকৃত সেবক হয়ে গোপালগঞ্জ সদর উপজেলার ২১ নং বোড়াশী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ চেয়েছেন মোঃ পিলটন গাজী ।

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে মেম্বর পদপ্রার্থী হিসেবে ইতোমধ্যেই এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নিকট দোয়া ও সহযোগিতা চেয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। এছাড়া ওয়ার্ডের বিভিন্ন জায়গায় একাধিকবার উঠান বৈঠক, মতবিনিময় সভা ও পথসভা করেছেন তিনি। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও তার অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। এতে ব্যাপক সাড়াও পেয়েছেন তিনি। আমাদের প্রতিবেদক বৃহস্পতিবার (২৮ অক্টোবর) নির্বাচনী তথ্য সংগ্রহ করতে সরেজমিনে ওই এলাকায় গিয়ে এর সত্যতা পেয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বোড়াশী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বেশ কয়েকজন এলাকাবাসী বলেন, মোঃ পিলটন গাজী একজন ঘোর আওয়ামী সমর্থক। পিলটন গাজী এলাকার কেউ বিপদে পড়লে তার সাধ্য অনুযায়ী তাকে সাহায্য সহযোগিতা করেন। সে সর্বদাই অসহায় দিনমজুর, ভ্যানচালক সহ খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছেন। দেশজুড়ে করোনা মহামারীর সংকটময় মুহূর্তে তিনি তার নিজস্ব তহবিল থেকে এলাকার অসহায় ও দুস্থদের মাঝে নগদ অর্থ ও খাদ্যসহায়তা দিয়েছেন বেশ কয়েকবার। তাই সে যদি আমাদের বোড়াশী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারেন। তাহলে আমাদের পিছিয়ে পড়া এলাকার ব্যাপক উন্নতি ঘটবে বলে আমরা অসহায়, গরীব, দুঃখী মেহনতি মানুষ মনে প্রাণে বিশ্বাস করি।

এ বিষয়ে বোড়াশী ইউপি নির্বাচনে ৩ নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী মোঃ পিলটন গাজী বলেন- আমার জীবনে চাওয়া-পাওয়ার কিছুই নেই। মহান আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি তাতেই সন্তুষ্ট। আল্লাহপাকের রহমতে জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে এগোতে চাই। এলাকার সম্মানিত জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন। তাহলে আমি অবশ্যই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম মহোদয়ের দিকনির্দেশনায় বোড়াশী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডকে একটি পরিপূর্ণ মডেল ওয়ার্ডে রূপান্তরিত করবো বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com