শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি জেলার দুর্গম সাজেক ইউনিয়নে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ। কালের খবর নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খানের পক্ষে প্রচারণা। কালের খবর ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর লক্ষ্মীপুরে গণ মিছিলে এসে জামায়াত – বিএনপির ২ কর্মীর মৃ-ত্যু। কালের খবর সবার আগে বাংলাদেশ : একটি বিধ্বস্ত অর্থনীতির পুনর্জন্ম ও আগামীর রাষ্ট্র দর্শন। কালের খবর নবীনগরে অস্ত্রসহ একজন আটক, শিশুকে মুচলেকায় মুক্ত৷। কালের খবর ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর
ইসলামপুরে জেল হত্যা দিবসে আলোচনা সভা। কালের খবর

ইসলামপুরে জেল হত্যা দিবসে আলোচনা সভা। কালের খবর

এস.এম হোসেন রানা, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি, কালের খবর ॥ জামালপুরের ইসলামপুরে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে শহর আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহর আওয়ামীলীগের সভাপতি শ্রী অংকন কর্মকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাসের বাবুল। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আব্দুল কাদের সেক, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ।
শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক খলিলুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর, সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহীন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু, মহিলা আওয়ামীলীগের সভাপতি আফরোজী আজাদ তানিয়া, যুব মহিলা লীগের সভাপতি আবিদা সুলতানা যুথি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলহাজ মিয়া ও সরকারি ইসলামপুর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাওন সরকার প্রমুখ। পরে জাতীয় নেতাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com