শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি জেলার দুর্গম সাজেক ইউনিয়নে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ। কালের খবর নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খানের পক্ষে প্রচারণা। কালের খবর ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর লক্ষ্মীপুরে গণ মিছিলে এসে জামায়াত – বিএনপির ২ কর্মীর মৃ-ত্যু। কালের খবর সবার আগে বাংলাদেশ : একটি বিধ্বস্ত অর্থনীতির পুনর্জন্ম ও আগামীর রাষ্ট্র দর্শন। কালের খবর নবীনগরে অস্ত্রসহ একজন আটক, শিশুকে মুচলেকায় মুক্ত৷। কালের খবর ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর
যশোর সদর হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, আহত ২। কালের খবর

যশোর সদর হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, আহত ২। কালের খবর

হাফিজুর শেখ যশোর জেলা, প্রতিনিধি, কালের খবর : যশোর সদর হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটার দিকে ঘটনাটি। আহতরা হলেন, খুলনা শিপইয়ার্ড এলাকার আলী আহমেদের ছেলে কেরামত আলী ও যশোর সদরের নীলগজ্ঞ এলাকার মৃত নিরাপদ দাসের ছেলে পরিতোষ কুমার দাস।
আহত পরিতোষ কুমার দাস জানান, এক লোক ভেতরে যেয়ে অক্সিজেন ভরছিল। আমি পাশে দাঁড়িয়ে দেখছিলাম। এসময় বিস্ফোরণটি ঘটে। এতে আমার হাতের একটি অংশ পুড়ে গেছে।
যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ জানান, করোনা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালের ইয়োলো জোনের সামনে অক্সিজেন প্ল্যান্টটি স্থাপন করা হয়েছিলো।
বৃহস্পতিবার প্ল্যান্টের অক্সিজেন সরবরাহ করার সময় একটি সিলিন্ডারের হোস পাইপে বিস্ফোরণ ঘটে। এতে সরবরাহকারী কেরামত আলীর ডান হাতটি পুড়ে গেছে।
অপর আরেকজনের ডান হাতের কিছু অংশ পুড়ে গেছে। দুজনকেই চিকিৎসা দেয়া হয়েছে। তারা আশংকামুক্ত। আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ জানান, বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে। এরপরই তারা মেরামতের কাজ সম্পন্ন করেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com