রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা। কালের খবর জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ২০৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন। কালের খবর খাগড়াছড়িতে প্রার্থীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। কালের খবর মাটিরাঙ্গায় ধানের শীষে ভোট চাইলেন জাকিয়া জিনাত বিথী। কালের খবর নারীদের সম্মান বিনষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান। কালের খবর লক্ষ্মীপুরের কমলনগরে সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। কালের খবর
সিদ্ধিরগঞ্জে অবৈধ দোকানপাট উচ্ছেদের প্রতিবাদে ফুটপাত চাঁদাবাজদের বিক্ষোভ। কালের খবর

সিদ্ধিরগঞ্জে অবৈধ দোকানপাট উচ্ছেদের প্রতিবাদে ফুটপাত চাঁদাবাজদের বিক্ষোভ। কালের খবর

এম আই ফারুক, কালের খবর :

সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে মহাসড়কের ওপর থেকে দোকানপাট উচ্ছেদের ফলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাওয়ায় ফুটপাতের চিহ্নিত চাঁদাবাজদের নেতৃত্বে বিক্ষোভ করেছেন হকাররা।

এ সময় শিমরাইল ও সাইনবোর্ড এলাকায় দায়িত্বরত হাইওয়ে পুলিশের টিআই মশিউর রহমানের অপসাধারণ দাবি করেন তারা।

সোমবার দুপুরে ওই বিক্ষোভ করেন হকাররা। মহাসড়কের পাশের মার্কেটগুলোর ব্যবসায়ীরা জানান, মহাসড়কে দোকানপাট বসাতে হাইওয়ে ট্রাফিক পুলিশকে ম্যানেজ করতে না পেরে এ বিক্ষোভ করেন হকাররা। চাঁদাবাজদের নেতৃত্বে হকারদের বিক্ষোভের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পথচারীসহ সাধারণ মানুষ।

চলতি মাসে একাধিকবার অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের রিকশা লেন থেকে অবৈধ হকারদের উচ্ছেদ করে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের টিআই মশিউর রহমান।

সেই থেকে এ রাস্তায় বিভিন্ন যানবাহন চলাচল করার পাশাপাশি পথচারীরা ফুটপাথ দিয়ে অনায়াসে হাঁটাচলা করতে পারছেন। পরে হকাররা মহাসড়কে জোরপূর্বক তাদের পশরা সাজিয়ে বসতে চাইলেও পুলিশ তাদের রাস্তা দখল করে বসতে দেয়নি।

এর প্রতিবাদে সোমবার দুপুরে শিমরাইল মোড় ছিন্নমূল হকার্স সমিতির সাধারণ সম্পাদক সেলিম রেজার নেতৃত্বে চাঁদাবাজ রিপন ওরফে মুরগি রিপনের সহযোগীরা বিক্ষোভ মিছিল বের করেন।

চাঁদাবাজ সেলিম রেজা ও রিপন ওরফে মুরগি রিপন ইতিপূর্বে র‌্যাব-পুলিশের হাতে একাধিকবার গ্রেফতার হয়েছিলেন। তাদের উভয়ের প্রধান পেশা ফুটপাতে চাঁদাবাজি।

পথচারীরা বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে বাইপাস সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। এবং ফুটপাত দিয়ে মানুষ হাঁটতে পারছেন। যানজটও অনেকটা কমে গেছে।

ফুটপাত ফের দখল হলে পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘটনায় হাইওয়ে পুলিশ ও নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগকে সাধুবাদ জানিয়েছেন পথচারীরা।

কাঁচপুর হাইওয়ে পুলিশের টিআই মশিউর রহমান বলেন, মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত, যানজট নিরসন ও পথচারীদের চলাচলের সুবিধার্থে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।

উচ্ছেদ করা স্থানে পুনরায় হকাররা রাস্তা দখল করার জন্য বিক্ষোভ মিছিল করলেও আমরা তাদের রাস্তা দখল করতে দেব না।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com