শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি জেলার দুর্গম সাজেক ইউনিয়নে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ। কালের খবর নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খানের পক্ষে প্রচারণা। কালের খবর ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর লক্ষ্মীপুরে গণ মিছিলে এসে জামায়াত – বিএনপির ২ কর্মীর মৃ-ত্যু। কালের খবর সবার আগে বাংলাদেশ : একটি বিধ্বস্ত অর্থনীতির পুনর্জন্ম ও আগামীর রাষ্ট্র দর্শন। কালের খবর নবীনগরে অস্ত্রসহ একজন আটক, শিশুকে মুচলেকায় মুক্ত৷। কালের খবর ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর
নবীনগরে নদী থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার। কালের খবর

নবীনগরে নদী থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার। কালের খবর

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া), প্রতিনিধি, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তিতাস নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে আনুমানিক ৮টার দিকে উপজেলার কৃষ্ণনগর লঞ্চঘাট এলাকা থেকে এই মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই যুবকের নাম ফয়সাল মিয়া(৩০)। সে উপজেলার চরগৌসাইপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, নিহত ফয়সালের মানষিক সমস্যা ছিলো। সে কিছুদিন পরপরই বাড়ি থেকে পালিয়ে যায়। পরে তাকে অনেক খোজাখোজি করে আবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। গত কয়েকদিন যাবতই সে নিখোজ ছিলো। আজ সোমবার সকালে তিতাস নদীর শাখা নদী হিসেবে পরিচিত পাগলা নদীর কৃষ্ণনগর লঞ্চঘাট এলাকায় তার মৃতদেহ ভাসতে দেখা যায়।পরে পরিবারের লোকজন তার পরিচয় সনাক্ত করে পুলিশে খবর দেয়। নবীনগর থানা পুলিশ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান,নদী
থেকে নিহত ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com