শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি জেলার দুর্গম সাজেক ইউনিয়নে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ। কালের খবর নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খানের পক্ষে প্রচারণা। কালের খবর ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর লক্ষ্মীপুরে গণ মিছিলে এসে জামায়াত – বিএনপির ২ কর্মীর মৃ-ত্যু। কালের খবর সবার আগে বাংলাদেশ : একটি বিধ্বস্ত অর্থনীতির পুনর্জন্ম ও আগামীর রাষ্ট্র দর্শন। কালের খবর নবীনগরে অস্ত্রসহ একজন আটক, শিশুকে মুচলেকায় মুক্ত৷। কালের খবর ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর
কায়েতপাড়ায় আওয়ামীলীগের চেয়ারম্যান পদে প্রার্থী বাছাইয়ে অনিয়মের অভিযোগ। কালের খবর

কায়েতপাড়ায় আওয়ামীলীগের চেয়ারম্যান পদে প্রার্থী বাছাইয়ে অনিয়মের অভিযোগ। কালের খবর

কালের খবর প্রতিবেদন :

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান পদে প্রার্থী বাছাইয়ে অনিয়মের অভিযোগ এনে সমর্থন ভোটগ্রহন অনুষ্ঠান বর্জন করেছে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অংগসংগঠন। কায়েতপাড়া তৃণমূল আওয়ামী লীগ জাহেদ আলীর প্রার্থী বাছাই বর্জন ও মন্ত্রী গাজীর বিরুদ্ধে অভিযোগ এনে গতকাল ৫ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক প্রতিবাদ সভায় রূপগঞ্জের এমপি বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর (বীর প্রতীক) এর বিরুদ্ধে তারা এই অনিয়মের অভিযোগ আনেন। প্রতিবাদ সভায় কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম জানান, দ্বিতীয় দফায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রূপগঞ্জের ৫টি ইউনিয়ন তফসিলভুক্ত হয়।

এর মধ্যে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদও রয়েছে। চলতি নির্বাচনে কায়েতপাড়া ইউনিয়নের সকল কার্যনির্বাহী সদস্য ও ওয়ার্ড সদস্যগণ বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলামের ভাই মিজানুর রহমানকে সমর্থন করেন। এদিকে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের লিখিত আপত্তি থাকার পরও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় এমপি গাজী গোলাম দস্তগীর (বীর প্রতীক) তার পছন্দের প্রার্থী জাহেদ আলীকে তৃনমূলের সমর্থনে জেতাতে মঙ্গলবার বিকেলে রূপসী তার নিজ বাড়ির দোতালায় সমর্থন ভোটের আয়োজন করেন। এদিকে তিনি নিয়ম বহিঃভূত ভাবে কায়েতপাড়া ৯নং ওয়ার্ডের অর্ন্তগত চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রকে সাংগঠনিক ইউনিয়ন দাবি করে সেখানে রাতারাতি ১৮ জন ভোটার সৃষ্টি করে। যা চরম হাস্যকর ও পক্ষপাতমুলক বলে দাবি সামসুল আলমের।

এসব কারণে তারা পুরো ইউনিয়ন আওয়ামীলীগ মন্ত্রী গাজীর আয়োজিত তৃনমূল ভোটের অনুষ্ঠান বর্জন করেন। কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল জানান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ৬৪ জন কার্যকরী সদস্যের মধ্যে ১৫ জন মারা গেছেন। প্রবাসে রয়েছেন একজন। ২ জন দলত্যাগ করেছেন। ৯ জন মারাত্মক অসুস্থ ও বিছানায় শয্যাশায়ী। বর্তমানে ভোটার রয়েছে ৩৭ জন। এরমধ্যে এখানে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল ৩০ জন। উপস্থিত সবাই মিজানুর রহমানকে সমর্থন করে মন্ত্রী গাজীর প্রার্থী বাছাইয়ের ভোট বর্জন করেন। কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ আরো বলেন, মন্ত্রী গাজী কিভাবে জাহেদ আলীকে গায়েবী ভোটে প্রার্থী হিসেবে নির্বাচিত করার চেষ্টা করেন। প্রতিবাদ সভা শেষে তারা সেখানে মন্ত্রীর এই প্রহসনমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন। এ ব্যাপারে মন্ত্রী গাজীর মুঠো ফোন যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com