শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি জেলার দুর্গম সাজেক ইউনিয়নে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ। কালের খবর নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খানের পক্ষে প্রচারণা। কালের খবর ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর লক্ষ্মীপুরে গণ মিছিলে এসে জামায়াত – বিএনপির ২ কর্মীর মৃ-ত্যু। কালের খবর সবার আগে বাংলাদেশ : একটি বিধ্বস্ত অর্থনীতির পুনর্জন্ম ও আগামীর রাষ্ট্র দর্শন। কালের খবর নবীনগরে অস্ত্রসহ একজন আটক, শিশুকে মুচলেকায় মুক্ত৷। কালের খবর ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর
টঙ্গী দলিল লেখক-ভেন্ডারদের নির্বাচনে সম্পাদক পদে মুরাদ হোসেন বকুল জয়ী। কালের খবর

টঙ্গী দলিল লেখক-ভেন্ডারদের নির্বাচনে সম্পাদক পদে মুরাদ হোসেন বকুল জয়ী। কালের খবর

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মুরাদ হোসেন বকুল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৪০ ভোট বেশি পেয়ে জয়ী হন।  বকুল এর আগে সমিতির সহ সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।

এর আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে কামরুজ্জামান টুটুল, সহসভাপতি পদে শামসুল আলম ও সাংগঠনিক সম্পাদক পদে জাহিদ হাসান স্বপন জয়ী হন।

সহসাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন হাতেম আলী ও এনামুল সরকার।  ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম, ধর্ম সম্পাদক পদে এনামুল হাসান, প্রচার সম্পাদক পদে সোহরাব হোসেন জয়ী হয়েছেন।

বিকালে নির্বাচনের ফল ঘোষণা করেন টঙ্গীর সাবরেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আবদুল্লাহ।

ত্রিবার্ষিক এই নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন আহ্বায়ক মফিজ উদ্দিন, সদস্য সচিব জয়নাল আবেদীন, সদস্য জাহাঙ্গীর আলম, বাবুল সরকার ও ইসমাইল হোসেন।

১৯৮০ সাল থেকে প্রতিষ্ঠিত টঙ্গী সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির নির্বাচনে এবার ১৯৮ ভোটার ছিলেন।  তাদের মধ্যে ১৯৫ ভোটার ভোট দেন।  তারা আগামী তিন বছরের জন্য সমিতির ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচন করেছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com