শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি জেলার দুর্গম সাজেক ইউনিয়নে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ। কালের খবর নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খানের পক্ষে প্রচারণা। কালের খবর ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর লক্ষ্মীপুরে গণ মিছিলে এসে জামায়াত – বিএনপির ২ কর্মীর মৃ-ত্যু। কালের খবর সবার আগে বাংলাদেশ : একটি বিধ্বস্ত অর্থনীতির পুনর্জন্ম ও আগামীর রাষ্ট্র দর্শন। কালের খবর নবীনগরে অস্ত্রসহ একজন আটক, শিশুকে মুচলেকায় মুক্ত৷। কালের খবর ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর
সখীপুরে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত। কালের খবর

সখীপুরে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত। কালের খবর

আহমেদ সাজু
সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি, কালের খবর :  টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির দুই কর্মী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টায় ঢাকা-সখীপুর সড়কের প্রতিমা বংকী দক্ষিণ চৌরাস্তা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন—আরাফাত হোসেন ও দেলোয়ার হোসেন। নিহত আরাফাত একমি কোম্পানির এবং দেলোয়ার গ্লুটেক কোম্পানির রিপ্রেজেনটেটিভ হিসেবে সখীপুরে দায়িত্বরত ছিলেন। তাঁদের সহকর্মীরা জানান, আরাফাত হোসেনের বাড়ি নাটোর ও দেলোয়ার হোসেনের বাড়ি দিনাজপুর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরাফাত ও দেলোয়ার একটি মোটরসাইকেলযোগে সখীপুরের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সখীপুর সড়কের প্রতিমা বংকী দক্ষিণ চৌরাস্তা বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে আরাফাত ও দেলোয়ার ঘটনাস্থলেই মারা যান। তাঁদের দু’জনের মাথা ছিন্নভিন্ন হয়ে যায়।

রাত সাড়ে ১১টার দিকে সখীপুর থানা-পুলিশ লাশ দু’টি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন বলেন, একটি কাভার্ডভ্যান গোড়াই এলাকায় আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই কাভার্ডভ্যানটিই দুর্ঘটনা ঘটিয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com