শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি জেলার দুর্গম সাজেক ইউনিয়নে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ। কালের খবর নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খানের পক্ষে প্রচারণা। কালের খবর ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর লক্ষ্মীপুরে গণ মিছিলে এসে জামায়াত – বিএনপির ২ কর্মীর মৃ-ত্যু। কালের খবর সবার আগে বাংলাদেশ : একটি বিধ্বস্ত অর্থনীতির পুনর্জন্ম ও আগামীর রাষ্ট্র দর্শন। কালের খবর নবীনগরে অস্ত্রসহ একজন আটক, শিশুকে মুচলেকায় মুক্ত৷। কালের খবর ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর
নবীনগরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। কালের খবর

নবীনগরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। কালের খবর

মোঃ কবির হোসেন,নবীনগর, (ব্রাহ্মণবাড়ীয়া), কালের খবর : স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সোমবার(৩০/৮) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মধ্য পাড়ার শ্রী শ্রী রাধা মদনমোহন জিউর মন্দির হরিসভা অঙ্গণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী হরিভক্তি যুব সভার আয়োজনে অত্র সংগঠনের সভাপতি সুমিত চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।
ভারতের নবদ্বীপ থেকে ভারচুয়ালের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর চতুর্দশতম বংশধর শ্রীমদ্ভাগবত দার্শনিক প্রভুপাদ শ্রীল প্রাণ গোপাল গোস্বামী মহারাজ। বক্তব্য রাখেন,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড. বিনয় চক্রবর্ত্তী, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জয় সাহা, সাংগঠনিক সম্পাদক মানিক বিশ্বাস, পুলিশ উপ-পরিদর্শক শেখ আজিজুর রহমান, শিক্ষক সুব্রত চক্রবর্তী মাখন, সাংবাদিক শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, কাউসার আলম, শুভ চক্রবর্তী প্রমূখ। এছাড়াও হরিভক্তি প্রচারণী সভা ও হরিভক্তি যুব সভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ভগবান শ্রী কৃষ্ণের উপর কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com