বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্তে আর একটি মানুষও হত্যা করা যাবে না : মোঃ মোস্তফা আল ইহযায। কালের খবর মানবাধিকার সংস্থা HRCBM কর্তৃক বিশ্ব মানবাধিকার দিবস উৎযাপন। কালের খবর রায়পুরায় আড়িয়াল খাঁ নদীর তীর থেকে মাটি কাটায় ৯ জনের কারাদণ্ড ও একজনকে অর্থদন্ড। কালের খবর মাটিরাঙ্গায় এনসিপি নেত্রীর বিরুদ্ধে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন। কালের খবর শৈল্পিক মৌনতা ও ইস্পাতকঠিন নেতৃত্বের এক অনন্য ক্যানভাস: বেগম খালেদা জিয়া। কালের খবর মাটিরাঙ্গায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা। কালের খবর নির্বাচনী দায়িত্বে শৃঙ্খলা-দৃঢ়তা-স্বচ্ছতার বার্তা-চট্টগ্রামে নবাগত ওসিদের উদ্দেশে পুলিশ সুপারের কড়া দিকনির্দেশনা। কালের খবর তারেক পরিষদ মুন্সিগঞ্জ জেলার উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল। কালের খবর গণতন্ত্রের আপসহীন নেত্রী : দেশ–বিদেশে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জাতির ঐক্য। কালের খবর চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা রক্ষায় ঐক্যের জোরালো আহ্বান : জাহিদুল করিম কচি ও মইনুদ্দীন কাদেরী শওকত। কালের খবর
তিন দিনে ৮ কোটি টাকার টোল আদায় বঙ্গবন্ধু সেতুতে। কালের খবর

তিন দিনে ৮ কোটি টাকার টোল আদায় বঙ্গবন্ধু সেতুতে। কালের খবর

এত বিপুল সংখ্যক যানবাহনের চাপে ঢাকা–টাঙ্গাইল–বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটে আটকে পড়ে ঈদে ঘরমুখী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা সূত্র জানায়, স্বাভাবিক অবস্থায় বঙ্গবন্ধু সেতু হয়ে প্রতিদিন ১২-১৩ হাজার যানবাহন সেতু পারাপার হয়। কিন্তু প্রতি ঈদে যানবাহন পারাপার কয়েক গুণ বেড়ে যায়। এবার ঈদ সামনে রেখে তার ব্যতিক্রম হয়নি।চলতি বছরের ১৩ মে ঈদুল ফিতরের আগের দিন বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫২ হাজার ৭৫৩টি যানবাহন পারাপার হয়, যা সেতু চালু হওয়ার পর থেকে যানবাহন পারাপারের সর্বোচ্চ রেকর্ড। ওই দিন টোল আদায় হয়েছে দুই কোটি ৯৯ লাখ টাকা। টোল আদায়েও সর্বোচ্চ রেকর্ড ছিল এটি।

মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত সেতু হয়ে ৩৫ হাজার ৭৯১টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এর মধ্যে সেতুর পূর্ব প্রান্ত (টাঙ্গাইল দিক) থেকে উত্তরবঙ্গের দিকে গেছে ২৬ হাজার ৪৬৮টি যানবাহন। আর উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে গেছে ৯ হাজার ৩২৩টি যানবাহন। এ থেকে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৩০ লাখ ৫৭ হাজার ১৩০ টাকা।

এর আগের দিন সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এবার ঈদ মৌসুমে সর্বোচ্চ ৪৮ হাজার ৪২৩টি যানবাহন সেতু পারাপার হয়। এর মধ্যে ৩২ হাজার ৫৩১টি যানবাহন পূর্ব প্রান্ত থেকে উত্তরবঙ্গের দিকে গেছে। আর ঢাকার দিকে গেছে ১৫ হাজার ৪৯২টি যানবাহন। এ থেকে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৮৬ লাখ ২৬ হাজার ৯৫০ টাকা।

এর আগের গত রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৩৯ হাজার ৪৮১টি যানবাহন সেতু পারাপার হয়। এর মধ্যে পূর্ব প্রান্ত থেকে উত্তরবঙ্গের দিকে ১৯ হাজার ৮৫৩টি যানবাহন এবং ঢাকার দিকে ১৯ হাজার ৬২৮টি যানবাহন পার হয়। এদিন এবারের ঈদ মৌসুমে সর্বোচ্চ ২ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৪০ টাকা টোল আদায় হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com