শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
বাঘারপাড়ায় লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে প্রশাসন। কালের খবর

বাঘারপাড়ায় লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে প্রশাসন। কালের খবর

সাঈদ ইবনে হানিফ,  (বাঘারপাড়া) যশোর, কালের খবর : করোনা সংক্রমণ সংক্রমণ প্রতিরোধে যশোরের বাঘারপাড়ায় চলছে কঠোর বিধিনিষেধ। সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কাঁচাবাজার ও ওষুধের দোকান ছাড়া সব দোকান পাট বন্ধ রয়েছে। বিধি-নিষেধ মানাতে উপজেলা প্রশাসন ও পুলিশের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।গত কয়েকদিনের মত আজও
বেলা ১২টার পর আইন অমান্য করে দোকানের সামনে অবস্থান করায় কয়েকজন ব্যবসায়ীকে থানায় নিয়ে যায় পুলিশ। এদিকে এদিন দুপুর পৌনে ৩টায় বাঘারপাড়ায় চলমান বিধিনিষেধ পর্যবেক্ষণ করতে কয়েকটি এলাকা পরিদর্শন করেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার।এ সময় তিনি এ উপজেলার সীমান্তবর্তী এলাকা যশোর- নড়াইল সড়কের ভাঙ্গুরায় অবস্থিত পুলিশ চেকপোস্ট পরিদর্শন করেন।একই সাথে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান পুলিশ সুপার।
এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট ফারজানা জান্নাত এদিন বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাস্ক না পরায় ও স্বাস্থ্যবিধি না মেনে ওষুধ বিক্রি করার অপরাধে উপজেলা সদরের চৌরাস্তা মোড়স্থ শোভন ড্রাগ হাউসের মালিক নজরুল ইসলামকে ২৬৯ ধারায় ৫শ’ টাকা জরিমানা করেন।এছাড়া চাড়াভিটা বাজারের এক ব্যবসায়ী ও মাস্ক না পরায় এক পথচারীকে যথাক্রমে ৫শ’ টাকা ও ২শ’ টাকা জরিমানা করেন এই কর্মকর্তা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

১০

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com