রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশের অস্তিত্বের তিন স্তম্ভ-ত্যাগের ইতিহাস ও আগামীর রাষ্ট্রচিন্তা। কালের খবর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। কালের খবর ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা। কালের খবর সবার আগে বাংলাদেশ : এক নদী রক্ত ও অশ্রুর পরে আগামীর এক পশলা স্বপ্ন। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত। কালের খবর সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী। কালের খবর বেগম খালেদা ছিলেন স্বার্বভৌমত্বের প্রতীক। কালের খবর স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর
নবীনগরে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে নতুন ঘর হস্তান্তর। কালের খবর

নবীনগরে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে নতুন ঘর হস্তান্তর। কালের খবর

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া ), কালের খবর : মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে দ্বিতীয় ধাপে নতুন ঘর বিতরণ কর্মসূচি মুজিববর্ষের উপহার হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১৫ জনসহ মোট পাঁচশতজন ভূমিহীন-গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার দিয়েছেন বুঝিয়ে দেওয়া হয়েছে।আজ রবিবার সকালে প্রধানমন্ত্রী
শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দ্বিতীয় ধাপে ভূমিহীন, গৃহহীন এসব পরিবারকে বিনামূল্যে দুই
শতক জমিসহ সেমি পাকা ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করার পরপরই নবীনগর উপজেলার ১৫টি পরিবারের মাঝে বিনামূল্যে দুই শতক জমির মালিকানা সহ সেমি পাকা ঘরের দলিলপত্র তুলে দেন নবীনগর উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, সকহারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন মনির, নবীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, থানার অফিসার্স ইনচার্জ আমিনুর রশিদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,গনমাধ্যমকর্মীসহ আরো অনেকে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com