বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শ্রীমঙ্গলে মসজিদ নির্মানের জন্য ৩৫০ বস্তা সিমেন্ট প্রদান করেছে বিরাইমপুর সমাজ কল্যাণ সংস্থা। কালের খবর

শ্রীমঙ্গলে মসজিদ নির্মানের জন্য ৩৫০ বস্তা সিমেন্ট প্রদান করেছে বিরাইমপুর সমাজ কল্যাণ সংস্থা। কালের খবর

শ্রীমঙ্গল থেকে আমিনুর রশীদ রুমান, কালের খবর : মৌলভীবাজারের শ্রীমঙ্গল ৩নং সদর ইউনিয়নের
পূর্ব বিরাইমপুর এলাকায় নূরে মদিনা জামে মসজিদ নির্মান করা হয়েছে । মঙ্গলবার (১৫ জুন) ২০২১ খ্রি বিকাল ৪ ঘটিকার সময় পূর্ব বিরাইমপুর সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে পূর্ব বিরাইমপুর নূরে মদিনা জামে মসজিদ নির্মানে ১ম ছাদ ঢালাই এর জন্য ৩৫০বস্তা সিমেন্ট প্রদান করা হয়েছে।

এসময় সম্মানিত অতিথি শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী, পূর্ব বিরাইমপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলাম জাবেদ, সাধারণ সম্পাদক, মো কামাল মিয়া,পূর্ব বিরাইমপুর নূরে মদিনা জামে মসজিদ কমিটির সভাপতি, রুয়েল খান, সাধারণ সম্পাদক মোহন মিয়া সহ অত্র এলাকার সম্মানিত ব্যাক্তিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ৩৫০বস্তা সিমেন্ট বিতরন করেন।

পূর্ব বিরাইমপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলাম জাবেদ বলেন, যারা মসজিদের কাজের জন্য সহযোগিতা করছেন এবং করবেন বলে আস্বস্ত করছেন তাদেরকে আল্লাহ তায়ালা দুনিয়া ও আখেরাতে সফল ও সম্মানিত করুন। আপনাদের সহযোগিতা ও দোয়া পেলে আমাদের এই সহযোগিতা চলমান থাকবে ইনশাআল্লাহ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com